সুপারহিট ‘কান্তারা’ ছবিতে ‘কপিরাইট’ লঙ্ঘনের অভিযোগ, সুপ্রিমকোর্টের নির্দেশে নির্মাতাদের স্বস্তি

অভিযোগ, মালয়ালম মিউজিক চ্যানেল কাপ্পা টিভিতে দেখানো "নভারসাম" গানটির অননুমোদিত অনুলিপি ছিল 'কান্তারা' র 'ভারহাররূপম'। এমতাবস্তায় হাইকোর্ট পাঁচটি শর্ত দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুষ্পা, আরআরআর, এবং কেজিএফ ২-এর পর গতবছর আরও একটি দক্ষিণী সিনেমা বক্সঅফিসে দুর্দান্ত রাজত্ব করেছে। শুধু দেশ নয়, বিদেশেও এই চলচ্চিত্রের রাজত্ব ছিল চোখে পড়ার মতো, আয়ের নিরিখে প্রায় ১০০০ এর গন্ডি ছুঁয়েছিল এই ছবিটি। হ্যাঁ, ঋষভ শেঠীর ‘কান্তারা’। যা কন্নড়, তামিল, তেলেগু পাশাপাশি হিন্দিতেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। তবে এত জনপ্রিয়তা অর্জন করার পরেও গোড়ায় গলদ। গত ৮ ফেব্রুয়ারি ছবিটির বিরুদ্ধে ‘কপিরাইট’ লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে। ছবিতে গান চুরির অভিযোগে ছবির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে কোঝিকোড় থানায় একটি মামলা দায়ের করা হয়।

ইতিমধ্যেই মামলাটি সুপ্রিম কোর্টের হেফাজতে। এদিকে শুক্রবার, কেরল হাইকোর্টের সমস্ত শর্ত স্থগিত করে সুপ্রিমকোর্ট ছবির প্রযোজক-পরিচালককের উদ্দেশে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ছবিটির বিরুদ্ধে যে, কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে, সেই মামলার চূড়ান্ত আদেশ না দেওয়া পর্যন্ত “ভারহাররূপম” গানটির সঙ্গে কন্নড় সুপারহিট “কান্তারা” আর কোথাও প্রদর্শিত হবে না। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমা এবং জে বি পারদিওয়ালার একটি বেঞ্চও কেরালা সরকারকে নোটিশ পাঠিয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তাঁর জবাব চেয়েছে। এদিকে বেঞ্চ হাইকোর্টের একটি শর্ত সংশোধন করে নির্দেশ দিয়েছে যে, প্রযোজক বিজয় কিরগান্দুর এবং পরিচালক ঋষব শেঠিকে গ্রেপ্তার করা হলে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া হবে।

অভিযোগ, মালয়ালম মিউজিক চ্যানেল কাপ্পা টিভিতে দেখানো “নভারসাম” গানটির অননুমোদিত অনুলিপি ছিল ‘কান্তারা’ র ‘ভারহাররূপম’। এমতাবস্তায় হাইকোর্ট পাঁচটি শর্ত দিয়েছে। এবং মিঃ কিরগান্দুর এবং মিঃ শেঠিকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ এবং ১৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১ টার মধ্যে তদন্তকারী অফিসারের কাছে আত্মসমর্পণ করতে বলেছে। হাইকোর্ট বলছে, “তদন্তকারী কর্মকর্তা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং উপরোক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ার পর, যদি তাঁরা গ্রেপ্তার হয় তবে তাঁদের বিচার বিভাগীয় আদালতে হাজির করা হবে। এই ধরনের উপস্থাপনার উপর, বিচার বিভাগীয় আদালত আবেদনকারীদের তাঁদের কার্যকরী বন্ডে জামিনে মুক্তি দেবে।” আরও বলা হয়েছে, অভিযুক্তরা সাক্ষীদের ভয় দেখাবে না বা প্রমাণ খুঁজতে কোনও হস্তক্ষেপ করবে না, তদন্তে সহযোগিতা করবে। অভিযুক্ত-আবেদনকারীদের বিচার বিভাগীয় আদালতের পূর্বানুমতি ছাড়া ভারত ছাড়া যাবেনা।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের