Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিবিসির অফিসে রাতভর তল্লাশি আয়করের, সাংবাদিকদের বাড়ি থেকে কাজ

হেনস্থা মহিলা সাংবাদিকদেরও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে আয়কর দফতরের কর্তারা ঢুকেছিল দুপুরে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা। পরে গোটা রাত। টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে আয়কর দফতরের কর্তারা তল্লাশি চালায়। তল্লাশিও হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকদের চূডা়ন্ত হেনস্থা করা হয়েছে। রাতে বিবিসি তাদের সব কর্মীদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্মীদের আয়কর দফতরের কর্মীদের সঙ্গে সহযোগিতার পরামর্শ দেওয়ার পাশাপাশি বলা হয়েছে ব্যক্তিগত আয় সংক্রান্ত কোনও প্রশ্ন করা হলে তারা যেন উত্তর না দেয়। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আয়কর দফতর বিবিসি-র আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র বাজেয়াপ্ত করেছে। আজ বুধবার তাদের সেই সব নথি খতিয়ে দেখার কথা। সংস্থার কয়েকজন পদস্থকর্তার বয়ান নিয়েছে আয়কর দফতর। 

আয়কর দফতরের হানাদারির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গিয়েছে, বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যান আয়কর দফতরের কর্তা। হেনস্থা করা হয় মহিলা সাংবাদিকদেরও।

উল্লেখ করার মতো বিষয় অন্যান্য ক্ষেত্রে আয়কর দফতর সরকারি বিবৃতি দিয়ে জানায়, তল্লাশির কথা। সেই সঙ্গে উল্লেখ করে তল্লাশি থেকে তারা কী বাজেয়াপ্ত করেছে। অথচ, বিবিসির দফতরে তল্লাশি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।  স্বাভাবিকভাবেই তল্লাশি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্রে চটেছে কেন্দ্র

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের