বিবিসির অফিসে আয়কর হানায় চটেছে আমেরিকা

বিবৃতি মার্কিন বিদেশ দফতরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে আয়কর হানায় রীতিমতো অসন্তুষ্ট আমেরিকা। তারা ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছে, আয়করের হিসেব নেওয়া আসলে ছুতো মাত্র। মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রে কেন্দ্র  অসন্তোষের জ্বালা মেটাতেই আয়-ব্যয়ের হিসেব নেওয়ার নাম করে ভারত সরকারের আয়কর দফতর বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে তল্লাশি  চালিয়েছে। সাংবাদিক এবং সংবামাধ্যমের কর্মীদের চূডা়ন্ত হেনস্থা  করা হয়েছে। আমেরিকা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। নিন্দা করে সংবাদমাধ্য়মের স্বাধীনতায় হস্তেক্ষেপের।

মার্কিন বিদেশ দফতের মুখপাত্র নেড প্রাইস হোয়াইট হাউজে জানিয়েছেন – বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে ভারত সরকারের আয়কর দফতরের তল্লাশির খবর তারা পেয়েছে।  যে উদ্দেশ্য নিয়ে এই তল্লাশি বা যে তথ্য উদঘাটনের জন্য এই তল্লাশি, আমেরিকা চায় আয়কর দফতর বিবৃতি দিয়ে তা প্রকাশ করুক। যেটা বিশেষ করে বলা দরকার, আমেরিকা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মনে করে,  গণতন্ত্রের ভিতকে মজবুত করে সংবাদমাধ্যমের স্বাধীনতা। আমেরিকা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের পক্ষে নয়।

এই তল্লাশি গণতন্ত্রের পরিপন্থী কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,  এই তল্লাশির বিষয়ে সবিস্তার তথ্য আমেরিকার কাছে নেই। তাই, এই নিয়ে আমেরিকা কোনও মন্তব্য করতে চায় না।  তবে আমেরিকা মনে করে, সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। 

উল্লেখ করা যেতে পারে, গতকাল দুপুরে আয়কর দফতরের কর্তারা বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে তল্লাশি অভিযান চালায়।

আরও পড়ুন আসরে এবার ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’, আরও বেকায়দায় মোদি সরকার

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত