খ্রিস্টান ধর্মমতে গাঁটছড়া বাঁধলেন হার্দিক-নাতাশা, সাক্ষী থাকল তাঁদের আড়াই বছরের পুত্র

আমরা তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নতুন করে উদযাপন করেছি। আমাদের ভালবাসা উদযাপনে আমাদের সঙ্গে পরিবার এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে খুশির মরসুম। আইনি বিয়ের ৩ বছর পর ফের বিয়ে করলেন ভারতীয় ‘টি 20’ ক্রিকেট দলের অধিনায়ক তথা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মডেল অভিনেত্রী স্ত্রী নাতাশার সঙ্গেই আবার গাঁটছড়া বাঁধলেন। তবে হিন্দু মতে নয়, খ্রিস্টান ধর্মমতে বিবাহ করলেন হার্দিক-নাতাশা। তাঁদের বিয়ের অন্যতম সাক্ষী থাকল, তাঁদের আড়াই বছরের পুত্রসন্তান অগস্ত্য। ২০২০ সালে আচমকাই বাবা হওয়ার ঘোষণা করেন হার্দিক। তখনই বাগদত্তা নাতাশা কে চুপিসাড়ে বিয়ে করে নেন ক্রিকেট তারকা। আইনি বিয়ের ২ মাস পরেই তাঁদের ঘর আলো করে পুত্রসন্তানের জন্ম হয়। এই কারনে জাঁক জমকভাবে বিয়েটাই আর হয়নি। অবশেষে পাক্কা ৩ বছর পর সোশ্যাল ম্যারেজ করলেন তাঁরা। তাঁদের ‘ওয়েডিং ডেস্টিনেশন’ ছিল রাজস্থানের উদয়পুরে। আজকাল সেলিব্রিটি দের বিবাহের প্রধান গন্তব্য হয়ে উঠছে রাজস্থান। হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের গত ১৪ ফেব্রুয়ারি, উদয়পুরে পুনরায় বিয়ে করলেন। উদয়পুরে তাঁদের বিবাহ অনুষ্ঠানটি সাদা থিমে সজ্জিত হয়েছে। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন শুধুমাত্র তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

 

তাঁদের বিয়ের বিয়ের ছবি থেকে ভিডিও সবটাই নেটমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হল। এদিন নাতাশার পরনে ছিল সাদা খ্রিস্টান গাউন এবং হার্দিক সেজেছিলে কালো স্যুটে। হার্দিক পান্ডিয়া এবং নাতাসা স্টানকোভিচের খ্রিস্টান বিবাহের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা একসঙ্গে করিডোরে হাঁটছে৷ নাতাশার হাতে ফুলের তোড়া রয়েছে, হার্দিকের সঙ্গে তিনি নাচছেন। এক সারি ব্রাইডমেইড দম্পতিকে অনুসরণ করছে। তাঁদের সঙ্গে নাচও করেন। নাতাশা শান্তনু এবং নিখিলের ডিজাইনিং গাউন পরেছিলেন। তাঁদের বিয়ের সমস্ত ছবি শেয়ার করে দম্পতি লিখেছেন, “আমরা তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নতুন করে উদযাপন করেছি। আমাদের ভালবাসা উদযাপনে আমাদের সঙ্গে পরিবার এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য।”

হার্দিক এবং নাতাশা সম্পর্কে

২০২০ সালে হার্দিক এবং নাতাশার প্রথম দেখা হয়েছিল। দুবাইয়ের একটি ক্রুজে নাতাশা কে বিয়ের প্রস্তাব দেন হার্দিক। তাঁরা ২০২০ সালের মে মাসে তাঁদের গর্ভাবস্থা এবং বিয়ের ঘোষণা করেন। সেই বছর জুলাই মাসে অগস্ত্যকে স্বাগত জানায়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি