১২ বছর পর ‘ডান্স বাংলা ডান্স’-এ দীপান্বিতার প্রত্যাবর্তন, উত্তেজিত শুভশ্রীকে দেখে ক্ষুব্ধ নেটপাড়া

কিন্তু এসবের মাঝে নজর কেড়েছে বিচারকের আসনে থাকা শুভশ্রীকে নিয়ে ট্রোলিং মন্তব্যটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রথম ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রথম সিজনের কথা মনে আছে সবার? যেখান থেকে উঠে এসেছিল বাংলার একাধিকবার ক্ষুদে প্রতিভা। সালটা সম্ভবত ২০১০ কি ২০১১ সাল। জি বাংলার প্রথম সিজনের কিছু প্রতিযোগী আজও দর্শকদের মনে তাজা। ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের প্রথম সিজনের একজন জনপ্রিয় প্রতিযোগী ছিলেন খুদে শিল্পী দীপান্বিতা কুণ্ডু। যাঁকে মহাগুরু মিঠুন চক্রবর্তী নাম দিয়েছিলেন ‘পান্তাভাতের কুন্ডু’। দর্শকদের মনে সেদিন থেকেই বসে রয়েছেন দীপান্বিতা। তবে তিনি আর নেই ছোট্ট টি, ক্ষুদে রীতিমতো যুবতী। নিজের ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যেই নৃত্যের ডালি নিয়ে আবির্ভূত হন ‘পান্তাভাতের কুণ্ডু’। সেখানেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। সেসময় এই শোয়ের টিআরপিও বাড়ার অন্যতম কারণ ছিল দ্বীপান্বিতা। তাঁর মিষ্টি মিষ্টি কথা, তাঁর নাচ দেখতে খুবই ভালোবাসতেন দর্শকরা।

এখন ২০২৩-সালে ফেব্রুয়ারি। মাঝে কেটে গিয়েছে ১২ বছর। ফের জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে প্রত্যাবর্তন করছেন দীপান্বিতা। ‘ডান্স বাংলা ডান্স’-এর চলতি সিজনে বদলে যাওয়া সেই ‘পান্তাভাতের কুণ্ডু’-কে দেখে অবাক খোদ ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীও। বয়সে বাড়লেও নৃত্যে আরও উন্নতি হয়েছে তাঁর। এদিন মিঠুন চক্রবর্তী দীপান্বিতাকে দেখে বলেন, ‘ও মাই গড! পান্তাভাতের কুণ্ডু!’ দীপান্বিতা বলেন, হ্যাঁ।

এদিন মুর্শিদাবাদের বহরমপুরের দীপান্বিতার নাচ আরও একবার মুগ্ধ করল দর্শকদের। যদিও মূল পর্বের অনুষ্ঠানটি দেখা যাবে, আগামী শনিবার, এখন শুধু প্রোমোতেই সন্তুষ্ট থাকতে হবে। প্রোমোতে দেখা যাচ্ছে, দীপান্বিতার নাচ দেখে বিচারকের আসনে থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মৌনি রায়, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় মুগ্ধ। দীপান্বিতার পারফরম্যান্স দেখে মিঠুন চক্রবর্তীও নিজের জায়গা থেকে উঠে এসে দীপান্বিতাকে জড়িয়ে ধরে বলেন, সত্যিই গর্ব হচ্ছে। কিন্তু নেটপাড়ায় দীপান্বিতার প্রশংসা উপচে পড়লেও এই প্রমো ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, ‘ওমা কত বড় হয়ে গিয়েছে মেয়েটি!’ কারুর মন্তব্য ‘পান্তাভাতের কুণ্ডু তোমার জন্য ভালোবাসা’। কিন্তু এসবের মাঝে নজর কেড়েছে বিচারকের আসনে থাকা শুভশ্রীকে নিয়ে ট্রোলিং মন্তব্যটি। নেটপাড়ার কিছু নাগরিক শুভশ্রীর এই উত্তেজনা দেখে বলেন, ‘শুভশ্রীর গলা দিয়ে বেরিয়ে আসা উউউউউউউউ……শব্দটা খুব কানে লাগে…’, কেউ বলেন, ‘শুভশ্রীর চিৎকারে স্পিকার কেঁপে গেল!’

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২