নিজের মেয়েকে প্রেমিকের জন্য লালসার শিকার বানিয়ে গ্রেপ্তার মা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগুইআটি: নিজের মেয়েকে প্রেমিকের যৌন লালসার শিকার বানিয়ে গ্রেপ্তার মা তার সঙ্গী। মেয়ের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত মা ও তার সঙ্গীকে গ্রেফতার করল বাগুইআটি থানার(Baguiati P.S.) পুলিশ।
কৃষ্ণনগরের বাসিন্দা ভিনিতা বেদ স্বামীর মৃত্যুর পরে মেয়েকে নিয়ে নিউ টাউনে তার ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করে বছর দুয়েক আগে থেকে। পরবর্তী সময়ে বাগুইআটি (Baguiati)এলাকার জ্যাংড়া হাতিয়ারায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে।

অভিযুক্ত সুমন ঝা এই মহিলার পূর্ব পরিচিত ছিল এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবারো যোগাযোগ হয় ও তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অভিযোগ সুমন ঝাঁ বাগুইআটির বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করে এবং মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া আরো ভিনিতা বেদ এর মেয়ের চাঞ্চল্যকর অভিযোগ, অভিযুক্ত সুমন ঝাঁ তার মায়ের সামনেই একাধিকবার তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে, পুরোপুরি মায়ের মদতে। সামাজিক লজ্জার ভয়ে তিনি পুরো ঘটনাটি চেপে যায়।

কিন্তু এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছিল, অবশেষে মেয়েটি বাগুইআটি থানার দ্বারস্থ হয় এবং মা ও তার সঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই গোটা ঘটনার তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ মা এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হয়।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান