‘বুঝতে পারিনা এটা ভারত না বাংলাদেশ’, কেন এমন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

ঢাকার অভিজাত এক হোটেলে মেয়র কাপের উদ্বোধনে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিনি বাঙালির গর্ব। তিনি বাঙালির আইকন। সেই প্রিয় মানুষকে কাছে পেয়ে প্রাণের সব ভালবাসা উজাড় করে দিলেন এপার বাংলার মানুষ। আর তাঁকে ঘিরে এপার বাংলার মানুষের উদ্দীপনা দেখে আপ্লুত মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর পর নিগমের উদ্যোগে মেয়র কাপের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে দাদা বলেই ফেললেন, ‘বাংলাদেশের মানুষের টানেই বারবার এই দেশে আসি। যতবার আমি বাংলাদেশে আসি, আমার অসাধারণ লাগে। এত মানুষের ভালোবাসা… ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা। এসব দেখে আমি সত্যিই আপ্লুত হই। একটা কথা আমি বলি, যতবারই এখানে আসি, এত মানুষের ভালোবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা’।

আগামী মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা উত্তর পুর নিগম মেয়র কাপ।  ক্রিকেট, ফুটবলের পাশাপাশি আয়োজিত হবে ভলিবল প্রতিযোগিতা। রাজধানীর অভিজাত এক হোটেলে মেয়র কাপের উদ্বোধনে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সকালেই ঢাকায় নামার কথা ছিল তাঁর। কিন্তু বিমান জটিলতার কারণে বিকেল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দর থেকে সোজা হাজির হন মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে।

বাংলার মহারাজকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনেকেই সৌরভকে কাছে পেয়ে নিজস্বী তোলার আবদান জানান। হাসিমুখে অনেকের সেই আবদার পূরণও করেন প্রিন্স অফ ক্যালকাটা। মেয়র কাপ উদ্বোধন শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইসিআইসিআই ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেন সৌরভ।

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা