যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা যাদবপুরে। মঙ্গলবার রাতে ৮বি বাসস্ট্যান্ডের কাছে একটি চারচাকা গাড়ির ধাক্কায় আহত হন কয়েক জন পথচারী। একটি রিকশাকেও ধাক্কা মারে গাড়িটি। রিকশাচালক এবং মহিলা যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরও করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েহে, মঙ্গলবার রাতে ৮বি বাসস্ট্যান্ডের কাছে দ্রুত গতিতে আসছিল গাড়িটি। রাস্তায় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান বলে অভিযোগ। এরপরই রিকশাচালক-সহ কয়েক জন পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে চালক সহ চার থেকে পাঁচ জন তরুণ ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

ঘটনার পর ক্ষুব্ধ জনতা গাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। চলে ভাঙচুরও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় ওই রাস্তা। তৈরি হয় যানজট। ইতিমধ্যেই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা