ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক বড়সড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। চিকিৎসকদের মতে,আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যার কারণে মৃত্যুর হার যেকোনো দীর্ঘমেয়াদি রোগের মৃত্যুর হারকেও ছাপিয়ে যেতে পারে। 

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) কী? 

ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাসের মতো জীবাণু যখন তাদের ধ্বংস করার জন্য তৈরি ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তখন তাকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে। এটি একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া হলেও দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার এই প্রক্রিয়াকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকদের মতে,এর প্রভাব শুধু একজন সংক্রামিত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ওষুধ প্রতিরোধী সংক্রমণের ফলে হাসপাতালে থাকার সময় বাড়ে, সুস্থ হতে দেরি হয় এবং মৃত্যুঝুঁকিও তৈরি হয়। এছাড়া কড়া অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়াও রোগীর জন্য বিপজ্জনক হতে পারে। আধুনিক চিকিৎসার অনেক বড় সাফল্য নির্ভর করে সঠিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়ের ওপর। কিন্তু অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধের অতিরিক্ত ব্যবহার শরীরের উপকারী ব্যাকটেরিয়াকেও নষ্ট করে দেয়, যা শরীরকে সংক্রমনের হাত থেকে রক্ষা করে। ফলে দুর্বল জীবাণুগুলো মারা গেলেও শক্তিশালী ও ওষুধ প্রতিরোধী জীবাণুগুলো বেঁচে থাকে এবং বংশবিস্তার করে নিজেদের জিনগত বৈশিষ্ট্য অন্যান্য জীবাণুর মধ্যে ছড়িয়ে দেয়।

কীভাবে এই প্রবণতা রোধ করা সম্ভব?

চিকিৎসা ব্যবস্থা ছাড়াও কৃষিকাজ, খাদ্যাভ্যাস ও পরিবেশের মাধ্যমেও এই প্রতিরোধ ক্ষমতা ছড়াতে পারে। কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে এই প্রক্রিয়াকে অনেকটাই ধীর করা সম্ভব। সাধারণ সর্দি-কাশি বা ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল রোগে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। তাই এই ধরনের রোগে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করতে হবে। কেবল অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ, ডোজ এবং নির্দিষ্ট সময়সীমা মেনে চলা উচিত। ল্যাব রিপোর্ট এবং কালচার টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসকদের নিয়মিত রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী কড়া ওষুধের বদলে নির্দিষ্ট বা ‘ন্যারো-স্পেকট্রাম’ অ্যান্টিবায়োটিক ব্যবহার (যাকে ‘ডি-এস্কেলেশন’ বলা হয়) করতে হবে, যাতে ওষুধের অপ্রয়োজনীয় ব্যবহার কমে।হাসপাতালগুলোতে হাত ধোয়ার সঠিক অভ্যাস,সংক্রমণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম কঠোরভাবে মেনে চলতে হবে। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির