দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ বাংলাদেশির

শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কেপটাউনের বুফুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: কানাডার পরে এবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হলেন পাঁচ বাংলাদেশি। নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। নিহতদের মধ্যে চার জনই ফেনীর বাসিন্দা।  পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কেপটাউনের বুফুলে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নয়টা নাগাদ সাত বাংলাদেশি একটি গাড়িতে চেপে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরের বুফুলে পণ্যবাহী একটি লরির সঙ্গে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি প্রাণ হারান। তাঁরা হলেন ফেনী সদর উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মোহাম্মদ হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকি‍ৎসকরা জানিয়েছেন।

কেপটাউন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাসের আধিকারিকদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পরে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। মৃতদেহ দেশে ফেরানো হবে নাকি দক্ষিণ আফ্রিকাতেই কবর দেওয়া হবে তা নিয়ে নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা শুরু করেছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী