বোনের হাতের দুটি বিশেষ রান্না খেতে মুম্বই থেকে পঞ্জাবে ছুটে গেলেন প্রেম চোপড়া

তিনি বোনের হাতে ভুট্টার আটার রুটি এবং সর্ষের শাগ খেতে বোনের বাড়িতে গিয়েছেন। এই দুটি পদই তাঁর বোন দারুণ বানায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম খলনায়ক প্রেম চোপড়া। যার দাপটে একসময় সিনেমার পর্দা কাঁপত। হ্যাঁ, প্রেম চোপড়া বলিউডের অন্যতম এ-লিস্টার খলনায়ক। আজও সেই যুগের ছবিগুলিতে তাঁর অভিনয় দেখে ভয় পায় মানুষজন। যে যাই বলুন না কেন, সিনেমায় খলনায়িকই যদি না থাকে, তাহলে সেই সিনেমার কোনো প্রাণই নেই। যাই হোক, সেই যুগের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। ধর্ষণ, খুনাখুনি, কি না চরিত্রে তিনি অভিনয় করেছেন। আর তাঁর এহেন কট্টর রূপ বাস্তবে সম্পূর্ণ আলাদা। মানুষ হিসেবে, ব্যক্তিত্ব এবং মানসিকতার দিক দিয়ে এই অভিনেতা সবসময়ই মানুষের মন জয় করে নেন। গতবছরেই প্রেম চোপড়া মারা গিয়েছে একটি গুজব উঠলেও অভিনেতা নিজেই তার জবাব দেন।

যাই হোক, অভিনেতা বর্তমানে রয়েছেন পঞ্জাবের লুধিয়ানায়। বোনের বাড়িতে গিয়েছেন তিনি। যতই বিখ্যাত হয়ে যাক না কেন, ভাই বোনের বন্ধন চিরকালই অটুট। তেমনি ৮৭ বছর বয়সী প্রবীণ অভিনেতার বোনের কাছে আজও তিনি প্রিয় দাদা। তাই বোনের বাড়ি যাতায়াত লেগেই রয়েছে। শোনা যায়, প্রেম চোপড়া ১৯৬০ সালে একটি পাঞ্জাবি ছবিতে অভিনয়ের উদ্যোগ নিয়েছিলেন। ‘হাম হিন্দুস্তানি’-নামক পাঞ্জাবী ছবির মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ তাঁর। তবে আচমকাই লুধিয়ানা যাওয়ার উদ্দেশ্যে তো রয়েইছে। আর অভিনেতা নিজেই তা প্রকাশ করেছেন। প্রেম চোপড়ার কথায়,  তিনি বোনের হাতে ভুট্টার আটার রুটি এবং সর্ষের শাগ খেতে বোনের বাড়িতে গিয়েছেন। এই দুটি পদই তাঁর বোন দারুণ বানায়। আসলে পঞ্জাবে এই দুটি খাবারেরই জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে।

তাই বোনের হাতে এই স্পেশাল খাবারটি খেতেই ছুটে গিয়েছেন অভিনেতা। উল্লেখ্য, বহু ছবিতে প্রতিপক্ষের ভূমিকায় থাকা এই প্রবীণ তারকা টি সম্প্রতি বলিউডের তুলনায় দক্ষিণী ছবির প্রশংসা করেছেন। ওহ কৌন থি, শহীদ, মেরা সায়া এবং তিসরি মঞ্জিলের মতো একাধিকবার ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রেম চোপড়া। ৫০ বছর তিনি একটি অসাধারণ কর্মজীবন অতিবাহিত করেছেন। বলিউডের ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল বান্টি অর বাবলি 2 তে, যেখানে সাইফ আলি খান এবং রানি মুখার্জি অভিনয় করেছিলেন।

রেললাইন পার করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত