HOLI 2023: ‘খেলব হোলি রঙ দেব না’ থেকে ‘নীল দিগন্তে’, প্লেলিস্টে থাকুক এই আইকনিক গানগুলিও

হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রিতেও একগুচ্ছ আইকনিক গান রয়েছে। যুগ যুগ ধরে কিংবদন্তিদের সৃষ্টি সেই গানগুলি রাজত্ব করে চলেছে বঙ্গজুড়ে। চলুন জেনে নেওয়া যাক বাংলা ইন্ডাস্ট্রির কিছু আইকনিক গানের সম্ভার!

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ মার্চ গোটা দেশে হোলি উৎসব। ৭ তারিখ দোল উৎসব। গোটা বাংলার কাছেও এই দিনটি বিশেষ উল্লেখযোগ্য। বাঙালিদের অন্যতম প্রাণের উৎসব বসন্ত উৎসব। এদিন চারিদিকে রঙের উৎসবে মেতে উঠবেন গোটা বঙ্গবাসী। চারিদিকে শুধু আনন্দ। স্কুল কলেজেও রঙের উৎসব ঘিরে মাতামাতি। মার্কেটে হোলি বা রঙের উৎসবের একাধিক হিন্দি গান থাকলেও টক্করে বাংলা গানের সঙ্গেও পারবে না। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রিতেও একগুচ্ছ আইকনিক গান রয়েছে। যুগ যুগ ধরে কিংবদন্তিদের সৃষ্টি সেই গানগুলি রাজত্ব করে চলেছে বঙ্গজুড়ে। চলুন জেনে নেওয়া যাক বাংলা ইন্ডাস্ট্রির কিছু আইকনিক গানের সম্ভার!

১৯৩৭ সালে প্রমথেশ বড়ুয়া পরিচালিত ‘মুক্তি’ ছবিতে অভিনেত্রী কানন দেবী নিজের কণ্ঠে গেয়ে উঠেছিলেন ‘আজ সবার রঙে রঙ মেশাতে হবে’। বাংলা ছবির ইতিহাসে এই রবীন্দ্রসঙ্গীতকেই প্রথম জনপ্রিয় দোলের গান বলে মনে করা হয়।

১৯৬৫ সালের ছবি ‘মুখুজ্জ্যে পরিবার’। দুই বোন সুলতা চৌধুরী আর লিলি চক্রবর্তী গেয়ে উঠেছিলেন দোলের গান, ‘আবিরে রাঙালো কে আমায়।’ কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও নির্মলা মিশ্র।

বাংলা ছবিতে পুরোপুরি দোলের গান নিয়ে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং তরুণ মজুমদার। ১৯৬৭-তে মুক্তিপ্রাপ্ত ছবি তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’-তে ‘লাগ লাগ লাগ লাগ রঙের ভেল্কি লাগ, পরানে লেগেছে ফাগুয়া’ গানটি আজও আইকনিক।

১৯৭০-এ অগ্রদূতের পরিচালনায় ‘মঞ্জরী অপেরা’ ছবিতে ‘আজ হোলি খেলব শ্যাম তোমার সনে’ গানটি আজও অমর। গানটি লিখেছিলেন কাহিনীকার ও সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়। সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত।

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক দীনেন গুপ্তর রোম্যান্টিক-কমেডি, ‘বসন্ত বিলাপের ‘ও শ্যাম যখন তখন, খেলো না খেলা এমন, ধরলে আজ তোমায় ছাড়ব না’-গানটি আজও চির রঙীন, গানটিতে অভিনয় করেন অপর্ণা-সৌমিত্র।

১৯৮০-তে তরুণ মজুমদারের মাইলস্টোন রঙিন ছবি ‘দাদার কীর্তি’র ‘ললিত-রঙ্গে রস-তরঙ্গে প্রাণের সঙ্গে হোলি খেলো, কুমকুম ফাগে রাঙা অনুরাগে অন্তর মন ভরে তোলে’ গানটি আজও আইকনিক। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখার্জী, শক্তি ঠাকুর ও অন্যান্যরা।

১৯৮২-তে মুক্তি পাওয়া পার্থপ্রতিম চৌধুরীর ‘রাজবধূ’ ছবিতে হেমন্ত সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জনপ্রিয় হয় ‘আজো রঙ্গ খেলত মেরে রঙ্গলাল’-আজও হোলির রঙীন গান।

১৯৮৭ সালে এল বীরেশ চট্টোপাধ্যায়ের ‘একান্ত আপন’ ছবির ‘খেলব হোলি রং দেব না’-এ কালের সর্বশেষ্ঠ গান হিসেবে খ্যাত।

১৯৮৭ সালেই প্রভাত রায়ের সুপারহিট ছবি ‘প্রতিকার’। বাপ্পি লাহিড়ির সুরে ‘দোল দোল দোল’ গানটিতে অভিনয় করলেন দেবশ্রী, ভিক্টর, চিরঞ্জিৎ। এই গানটিও বাঙালির কাছে অন্যতম আইকনিক খান। দেবশ্রীই সব নাচের কেন্দ্রবিন্দু।

১৯৯০-তে অভিজিৎ সেনের ‘দেবতা’ ছবিতে আরডি-স্বপন চক্রবর্তী ম্যাজিকাল দোলের গানে ‘বছর ঘুরে এল রে ফাগুন’ গানটি আজও চির রঙীন। ভিক্টর-দেবশ্রী-অর্জুন-ইন্দ্রাণীর লিপে অমিত কুমার-আশা ভোঁসলে-কবিতা কৃষ্ণমূর্তি-শৈলেন্দ্র সিং এর কণ্ঠে এই গানটিও জমজমাটি বাংলা হোলির গান।

২০০১ সালে অপর্ণার কন্যা কঙ্কনা সেনশর্মার ডেবিউ ছবি সুব্রত সেনের হাত ধরে, ‘এক যে আছে কন্যা’ ছবিতে ‘হুঁকো মুখো হ্যাংলা’, সুকুমার রায়ের ছড়া ‘মনে পড়ে রুবি রায়’ গানটি আজও অমর।

২০১৯-এর অগস্টে জন্মাষ্টমীতে মুক্তি পাওয়া ‘গোত্র’ ছবির ‘নীল দিগন্তে’ গানটি একালের তরুণ প্রজন্মের কাছে সর্বশ্রেষ্ঠ গান হিসেবে স্বীকৃত।

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়