ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাকাতি করে ফিরে এসে মা কালীর পুজো করতেন ডাকাতরা। শুধু তাই নয়, ডাকাতির সামগ্রী বিলিয়ে দিতেন গ্রামের অভাবী মানুষের মধ্যে। তাঁদের সেই পুজোই আজও পরিচিত ‘ডাকাত কালী’ নামে। সময় বদলেছে, ডাকাতদের সেই দলও আর নেই। কিন্তু ১১১ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে আজও ধুমধাম করে পুজো পান মা কালী। নদিয়ার মাজদিয়ার ঘোষপাড়ার এই প্রাচীন পুজোকে ঘিরে রয়েছে ইতিহাস, লোককথা এবং নানা অলৌকিক বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১১ বছর আগে গ্রামজুড়ে ছিল চরম অভাব-অনটন। দু’বেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল বহু পরিবারের। সেই পরিস্থিতিতে গ্রামের কয়েকজন যুবক ডাকাতি করে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্রিটিশ শাসনকালে এক রাতে মাজদিয়ার ইছামতি সেতুর উপর ব্রিটিশদের মালবাহী ট্রেন থামিয়ে কাপড়ের বান্ডিল এবং চাল-ডালের মতো খাদ্যসামগ্রী লুট করেন তাঁরা। পরে সেই সামগ্রী গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে ডাকাতদল আশ্রয় নেয় জঙ্গলে। বিপদের মুখে তাঁরা মা কালীর কাছে মানত করেন, রক্ষা পেলে পুজো দেবেন। কথিত আছে, সেবার পুলিশ তাঁদের সন্ধান পায়নি। পরদিন অমাবস্যায় জঙ্গলের মধ্যে একটি বেল ও নিমগাছের পাশে বেদি তৈরি করে শুরু হয় মা কালীর আরাধনা। ভূদেব মালাকারকে দিয়ে প্রতিমা তৈরি করিয়ে চক্রবর্তী পরিবারের সদস্যদের দিয়ে পুজো করানো হয়। পরবর্তীকালে গ্রামবাসীদের উদ্যোগে ঘোষপাড়ায় গড়ে ওঠে মায়ের মন্দির। ডাকাতদলের সদস্যদের বংশধরদের কাছেও আজও জীবন্ত সেই ইতিহাস। স্থানীয়দের বিশ্বাস, মা অত্যন্ত জাগ্রত। ভক্তদের মনস্কামনা পূরণ করেন তিনি।

আরও পড়ুনঃ কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

বর্তমানে ডাকাতে কালী সর্বজনীন পুজো হিসেবে পরিচিত। পুজোর দিন হয় পাঁঠাবলি। ভাতৃদ্বিতীয়ায় মাকে শোভাযাত্রার মাধ্যমে মাথাভাঙা নদীতে বিসর্জন দেওয়া হয়। মাজদিয়া বাজারের প্রতিটি দোকানে পৌঁছলে মাকে জল ও বাতাসা দিয়ে আপ্যায়ন করেন ব্যবসায়ীরা। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রা হয়ে ওঠে এলাকার আবেগ ও ঐতিহ্যের এক অনন্য প্রকাশ। ডাকাতরা আজ ইতিহাস, কিন্তু তাঁদের প্রতিষ্ঠিত মা কালীর পুজো আজও বাঁচিয়ে রেখেছে এক বিস্ময়কর লোককথা।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম