দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেসিআর কন্যাকে ফের জেরা করবে ইডি

বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে ফের জেরা করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির গোয়েন্দারা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রীকে এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। হায়দরাবাদে সিবিআই প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তদন্তে নেমে এর আগে আমনদীপ ঢল নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাঁচদিনের মাথায় মঙ্গলবার গ্রেফতার করেন অরুণ নামের এক ব্যক্তিকে। এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করল ইডি।

উল্লেখ্য দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় গত রবিবার রাতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সাত দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকার পরে সোমবার রাউস হাউজ আদালত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পরেই সিসোদিয়াকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত