মুর্শিদাবাদে বোমা বাধঁতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, জখম ২

এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা বাঁধার সময় বিস্ফোরণে (Blast) মৃত্যু (Death) হল এক ব্যক্তির। জখম (Injured) হয়েছেন আরও দু জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা থানা এলাকার মধুপুর মাঠপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে (Bomb Blast) নিহত ব্যক্তির নাম মেজবুল শেখ। বৃহস্পতিবার রাতে মধুপুরে এক ব্যক্তির বাড়ির কাছের বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। সেই বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয় মেজবুলের। এই ঘটনায় আরও দুজন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এক ব্যক্তি জানান, বিস্ফোরণের ফলে তিন জন আহত হন। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়। বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?