বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা মানেই গরমের হাত থেকে স্বস্তি! কিন্তু একই সঙ্গে এই সময়েই বাড়ে নানা সংক্রামক রোগের প্রকোপ। জমে থাকা জল, আর্দ্র আবহাওয়া, দূষিত খাবার ও পানীয় জল এবং মশার বংশবৃদ্ধির কারণে বর্ষাকালে বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই সময় সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে গুরুতর স্বাস্থ্য সমস্যা। বর্ষায় যে ১০টি রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, তার মধ্যে অন্যতম ডেঙ্গু। এডিস মশার কামড়ে ছড়ানো এই রোগে উচ্চ জ্বর, মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, বমিভাব, গায়ে র‌্যাশ এবং শরীরে তীব্র যন্ত্রণা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

বর্ষার আর এক উদ্বেগের নাম লেপ্টোস্পাইরোসিস। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা সাধারণত ইঁদুরসহ বিভিন্ন প্রাণীর মূত্র দ্বারা দূষিত জল বা কাদার সংস্পর্শে এলে ছড়ায়। প্রথমদিকে সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ দেখা গেলেও পরে তা গুরুতর রূপ নিতে পারে। হেপাটাইটিস এ যকৃতের এই সংক্রমণ দূষিত খাবার ও জলের মাধ্যমে ছড়ায়, তাই বর্ষাকালে এর প্রকোপ বেশি দেখা যায়। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি, বমি বমি ভাব, পেটে অস্বস্তি, গাঢ় প্রস্রাব এবং জন্ডিস। দেরিতে রোগ নির্ণয় হলে আরোগ্য লাভে বিলম্ব হতে পারে এবং যকৃতের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস প্রায়শই ব্যাকটেরিয়া, ভাইরাস বা দূষিত খাবারের কারণে এটি হয়ে থাকে এবং বর্ষাকালে এটি একটি সাধারণ সমস্যা। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমিভাব। আর্দ্র বর্ষার পরিবেশ সোয়াইন ফ্লুর মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়ানোরও সহায়ক হতে পারে। 

বর্ষাকালে পরিষ্কার ও ফোটানো জল পান করা, টাটকা খাবার খাওয়া, জমা জল এড়ানো, মশারি বা রিপেলেন্ট ব্যবহার করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জ্বর, বমি, ডায়রিয়া বা শরীরে অস্বাভাবিক ব্যথা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়াও ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এবং টাইফয়েড বর্ষাকালে সাধারণ একটি সমস্যা। দূষিত জল ও খাবার থেকে কলেরা মতো রোগও ছড়াতে পারে। জ্বর, কাঁপুনি, এবং তীব্র গাঁটে ব্যথা, ক্ষুধামন্দা, বমি ও মাথাব্যথা, গলাব্যথা, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মতো লক্ষণগুলো  এই মশাবাহিত রোগে  দেখা যায় । 

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা