ঋণ মেটাতে এবার অম্বুজা সিমেন্টের শেয়ার বিক্রি করছেন গৌতম আদানি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এক হিন্ডেনবার্গ রিপোর্টই তাঁর বাণিজ্যিক সাম্রাজ্যে ধস নামিয়ে দিয়েছে। সুনামে কালি পড়েছে। আর সেই কালির দাগ মুছতে দেনা মিটিয়ে বিশ্বাসযোগ্যতা ফেরানোর কৌশল নিয়েছেন ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানি। সিমেন্ট ব্যবসায় রাজত্ব বিস্তারে অম্বুজা সিমেন্টে প্রচুর টাকা ঢেলেছিলেন আদানি কর্ণধার। এবার সেই অম্বুজা সিমেন্টে থাকা শেয়ারের একাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিপাকে পড়ার পরে এই প্রথম ঋণ চোকাতে সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিলেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি।  

সূত্রের খবর, বৃহস্পতিবারই আদানি গোষ্ঠীর আন্তর্জাতিক পাওনাদারদের কাছে অম্বুজা সিমেন্টে থাকা সংস্থার ৪ থেকে ৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছেন গৌতম আদানি। ওই শেয়ার বিক্রি করে অন্তত ৪৫ কোটি ডলার পাওয়া যাবে। গতকাল ৯ মার্চ ৫০ কোটি ডলার ঋণ শোধ করার কথা ছিল আদানি কর্তার। আর ওই ঋণ শোধের জন্যই এবার নিজের সম্পত্তি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বিতর্কিত ভারতীয় শিল্পপতি।

ভারতে সিমেন্ট ব্যবসায় একচেটিয়া রাজত্ব প্রতিষ্ঠায় ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারে অম্বুজা ও এসিসি সিমেন্টে থাকা হোলচিম সংস্থার অংশীদারিত্ব কিনে নিয়েছিলেন গৌতম আদানি। বার্কলে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ডয়েচ ব্যাঙ্ক থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়েছিলেন তিনি।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ