আগামী মাসে ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

গত বছর মোট কর্মীর ১৩ শতাংশকে ছাঁটাই করেছিল মেটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) আবার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নিতে চলেছে। ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার একটি প্রতিবেদনে এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে আগামী মাসে কর্মী ছাঁটাই করতে পারে মেটা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা গত বছর মোট কর্মীর ১৩ শতাংশকে ছাঁটাই করেছিল। সংখ্যাটা ছিল ১১ হাজার। এবারেও আগামী কয়েকমাসে ধাপে ধাপে যে কর্মী ছাঁটাই করবে সংস্থাটি তা গত বছরের ছাঁটাইয়ের সমসংখ্যক হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য গত বছর থেকেই কর্মী ছাঁটাইয়ে নেমে পড়েছে বিশ্বের বহুজাতিক সংস্থাগুলি। তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট থেকে শুরু করে ই-কমার্স সংস্থা অ্যামাজন, টুইটার থেকে শুরু করে ফুড চেন সংস্থা ম্যাকডোনাল্ডস ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সার্চ ইঞ্জিন গুগলের মালিক সংস্থা আলফাবেট গত জানুয়ারি মাসে ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওই মাসেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, মন্দার হাত থেকে বাঁচতেই কর্মীদের ছাঁটাই করার মতো অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে হচ্ছে।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ