ইনফোসিস ছাড়লেন প্রেসিডেন্ট মোহিত জোশি, যোগ দেবেন টেক মাহিন্দ্রায়

ইনফোসিস সংস্থায় তাঁর শেষ কাজের দিন চলতি বছরের ৯ জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনফোসিস (Infosys) ছাড়লেন মোহিত জোশী। সংস্থার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ইনফোসিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে টেক মাহিন্দ্রায় যোগ দেবেন মোহিত (Mohit Joshi)। ইনফোসিস এবং টেক মাহিন্দ্রার তরফে এই খবর জানানো হয়েছে স্টক এক্সচেঞ্জকে।

মোহিত জোশী ২০০০ সাল থেকে ইনফোসিসের সঙ্গে কাজ করছেন। প্রায় ২৩ বছর পর সংস্থার সঙ্গে সম্পর্ক চুকিয়ে টেক মাহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে যোগ দেবেন তিনি। বম্বে স্টক এক্সচেঞ্জকে এক বিবৃতি দিয়ে ইনফোসিসের তরফে জানানো হয়েছে, মোহিত জোশী ১১ মার্চ থেকে ছুটিতে যাচ্ছেন। ইনফোসিস সংস্থায় তাঁর শেষ কাজের দিন চলতি বছরের ৯ জুন। বিবৃতিতে মোহিত জোশীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে, সংস্থায় তাঁর অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইনফোসিস।

প্রেসিডেন্ট হিসেবে মোহিত জোশী ইনফোসিসে আর্থিক পরিষেবা এবং হেলথকেয়ার সংক্রান্ত ব্যবসা পরিচালনা করেন। এছাড়া তিনি এজভারভ সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন। পাশাপাশি ওই সংস্থার সফটওয়্যার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহিত। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন, রাজধানীর সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রিও অর্জন করেন মোহিত জোশী।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ