কর্নাটকে নিরপেক্ষ ভোট হবে? স্পষ্ট জবাব দিতে ব্যর্থ মুখ্য নির্বাচন কমিশনার

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে প্রশ্ন করা হয়, কর্ণাটকের সাধারণ মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারবে কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে অবাধ ও স্বচ্ছ নির্বাচন হবে কিনা এই সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট জবাব দিতে ব্যর্থ হলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে প্রশ্ন করা হয়, কর্ণাটকের সাধারণ মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারবে কিনা। সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এখন পর্যন্ত ৪০০টি রাজ্য বিধানসভা নির্বাচন, ১৭টি সংসদীয়, ১৬টি রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা সত্ত্বেও প্রতিটি নির্বাচনের পরে ‘অগ্নিপরীক্ষা’ দেয়।

আগামী মে মাসের মধ্যে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হবে। তার আগে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করতে সে রাজ্যে গিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। তিন দিনের সেই সফরে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচন পরিচালনা করা নিয়ে চলছে আলোচনা। বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত ৭০ বছরে, ভারত তার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভৌগোলিক, অর্থনৈতিক, ভাষাগত সমস্যাগুলিকে শান্তিপূর্ণভাবে এবং আলোচনার মাধ্যমে স্থিতিশীল করেছে মূলত প্রতিষ্ঠিত গণতন্ত্রের কারণে। আর যা সম্ভব হয়েছে কেবলমাত্র মানুষ নির্বাচনের ফলাফলে বিশ্বাস করে বলে। তবুও, এখনও প্রতিটা নির্বাচনের পরে ভারতের নির্বাচন কমিশন ‘অগ্নিপরিষ্কা’ দেয়।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে ৮০ বছরের বেশি বয়সের মানুষ এবং শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষ বাড়ি থেকে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি