পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক আদালতের

রাশিয়ার শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। শুক্রবার ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন মারিয়া লাভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে গুরুত্বই দিতে চাননি রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। কটাক্ষ ছুঁড়ে তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলির এজেন্ট হিসেবে ভূমিকা পালনকারী আন্তর্জাতিক অপরাধ আদালত কী সিদ্ধান্ত নিল তাতে কিছু যায় আসে না।’

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বছরের বেশি সময় ধরে চলছে দু’দেশের মধ্যে লড়াই। ওই লড়াইয়ে যেমন দু’দেশের সেনারা প্রাণ হারিয়েছেন, তেমনই ইউক্রেনের অনেক শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকও হামলার শিকার হয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছিলন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

মামলা দায়েরের পরেই আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্যতম আইনজীবী করিম খান গত এক বছর ধরে চার-চারবার ইউক্রেন পরিদর্শনে গিয়েছেন। রাশিয়ার হামলায় কীভাবে সেখানকার শিশুসহ সাধারণ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তার বিস্তারিত বিবরণ আদালতের সামনে পেশ করেছেন। একাধিকবার জানানো হলেও বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকার করেছে রাশিয়া। শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতিরা সব তথ্য ও নথি খতিয়ে দেখে এদিন রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের