আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

GST আদায় বাড়ল বাংলার, যোজন দূরে Double Engine States

নিজস্ব প্রতিনিধি: আবারও বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার। ২০২২-২৩ আর্থিক বছরের শেষ মাসে GST আদায়ের ক্ষেত্রে নজির গড়ল বাংলা(Bengal)। শুধু তাই নয়, ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে বাংলার বুকে ২১.২ শতাংশ বেশি GST আদায় হয়েছে। এই দুই পরিসংখ্যানের ক্ষেত্রেই দেখা যাচ্ছে দেশের বিজেপি শাসিত Double Engine Statesগুলির তুলনায় বাংলা অনেক অনেক এগিয়ে। বাংলার থেকে যোজন পিছিয়ে এই Double Engine Statesগুলি। তার থেকেও বড় কথা এই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়, বরঞ্চ কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের। 

আরও পড়ুন চুক্তিভিত্তিক পদে ১০৮০ জন যোগ প্রশিক্ষক নিচ্ছে মমতার সরকার

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসের তুলনায় চলতি বছর এই মাসে প্রায় ১৩.৮৮ শতাংশ GST আদায় বেড়েছে বাংলায়। গত বছর মার্চে GST বাবদ বাংলায় আদায় হয়েছিল ৪ হাজার ৪৭২ কোটি টাকা। সেই জায়গায় এ বছর আদায় হয়েছে ৫ হাজার ৯২ কোটি টাকা। সেই তুলনায় জাতীয় ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১৩ শতাংশ। পর পর দু’বছরের মার্চের GST আদায় তুলনা করলে, বাংলার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে একাধিক Double Engine রাজ্য। কেন্দ্রের তথ্য অনুযায়ী, মার্চ মাসে সারা দেশে মোট ১.৬০ লক্ষ কোটি টাকা GST আদায় হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসের পর যা সর্বোচ্চ। GST চালু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার আদায় হওয়া GST’র পরিমাণ ১.৬০ লক্ষ কোটি ছুঁল। চলতি অর্থবর্ষে মোট ১৮.১০ লক্ষ কোটি টাকা GST আদায় হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় ২২ শতাংশ বেশি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ