‘এখনও বেঁচে আছি’, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন পোপ

গত সপ্তাহের মাঝামাঝি সময়ে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি করা হয় পোপ ফ্রান্সিসকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে (Pope Francis)। তিন দিন হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন থাকার পর ছাড়া পান তিনি। শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে মজার ছলে উপস্থিত মানুষজন এবং সাংবাদিকদেরকে পোপ বলেন, ‘আমি এখনও বেঁচে আছি’।

প্রসঙ্গত গত সপ্তাহের মাঝামাঝি সময়ে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি করা হয় পোপ ফ্রান্সিসকে। চিকিৎসকরা পরীক্ষার পরে জানতে পারেন ব্রঙ্কাইটিস হয়েছে পোপের। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাঁকে অ্যান্টিবায়োটিক গ্রহণের পরামর্শ দেন। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে ৮৬ বছর বয়সী ধর্মগুরু হাসপাতালের বাইরে অবস্থানরত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের বলেন, ‘আমি ভীত ছিলাম না, আমি বেঁচে আছি।’ এদিন তিনি আরও জানান সেন্ট পিটার্স স্কোয়ারে নির্ধারিত ‘পাম সানডে’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। উল্লেখ্য মাত্র ২১ বছর বয়সে ডান পাশের ফুসফুস হারান পোপ ফ্রান্সিস। ২০১৪ সালে পাকস্থলীর সমস্যায় ভুগেছিলেন। এ ছাড়া হিপের সমস্যায় ভুগে থাকেন খ্রিস্টীয় যাজক।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী