রিষড়া যাওয়ার পথে সুকান্তকে ব্যারিকেড করে আটকাল পুলিশ

উত্তপ্ত রিষড়াতেও ঢুকতে চাইছেন সুকান্ত। উল্লেখ্য, এখানেও জারি ১৪৪ ধারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তপ্ত রিষড়া (RISHRA)। শিবপুরের পরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল এখানে। সোমবার সকালে ওই উত্তেজনা প্রবণ এলাকায় যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রিষড়া যাওয়ার পথে তাঁর গাড়ি আটকায় পুলিশ।

গতকাল শিবপুর যাওয়ার সময়ের সুকান্তের গাড়ি পুলিশ বাধার মুখে পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, শিবপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও তারপরেও পুলিশি বাধা অমান্য করে উত্তেজনা প্রবণ এলাকায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। ঠিক তার পরের দিনই উত্তপ্ত রিষড়াতেও ঢুকতে চাইছেন সুকান্ত। উল্লেখ্য, এখানেও জারি ১৪৪ ধারা।

 খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, তিনি কোন্নগড়েই আটকে। এলাকায় ঢুকতে পারেননি। ব্যারিকেড করে আটকানো হয়েছে তাঁর গাড়ি। এদিনে কোন্নগড়ে সুকান্ত ঢোকা মাত্রই প্রবল উত্তেজনা দেখা গিয়েছে। বিজেপি কর্মীরা রিষড়া ঢোকার জন্য পুলিশকে চাপ দিতে থাকে। বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয়।

গতকালও একই পরিস্থিতি তৈরি হয়েছিল শিবপুরে। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, যে দল রামনবমীর দিন গণ্ডগোল করে সেই দলের রাজ্য সভাপতি যাচ্ছেন ওই এলাকায়, এটাই অস্বাভাবিক। তাঁর কটাক্ষ, ওঁ হয় দেখতে গিয়েছে পরিকল্পনা সফল হয়েছে কি না, আর না হলে গিয়েছেন প্ররোচনা দিতে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর