অয়নের একাধিক ফ্ল্যাটে থাকতেন বিজেপি নেতারা, তথ্য এল ইডির হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে আপাতত জেল হেফাজতে রয়েছেন অয়ন শীল(Ayan Seal) । তাঁর সঙ্গে শাসকদলের যোগ প্রমাণে সরব বিরোধীরা। কিন্তু নিজেদের পাতা ফাঁদেই এবার পড়ল পদ্ম শিবির। সামনে এলো বিজেপির সঙ্গে অয়ন শীলের যোগ সূত্রের তথ্য । নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে ধৃত অয়ন শীলের আবাসনকে ভোটের কাজে ব্যবহার করেছিল বিজেপি। তদন্তে এমনই তথ্য জানতে পেরেছে ইডি।কিন্তু তার জন্য কোনও আর্থিক লেনদেন হয়নি।

অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় অয়নের আবাসনের একাধিক ফ্ল্যাটে ‘দিল্লির বিজেপি(BJP) নেতারা এসে ছিলেন। সেখান থেকেই তাঁরা ভোট পরিচালনা করেন। কিন্তু সেই বাবদ কোনও ভাড়া নেন নি অয়ন। কারণ, অয়নের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের ‘সুসম্পর্ক‘ ছিল। এই অভিযোগের কথা স্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা সুবীর নাগ(Subir Nag) । সেই সময় তিনিই ছিলেন জেলা সভাপতি । তিনি বলেন, ‘অয়ন শীল তার পূর্ব পরিচিত। ভোটের সময় উনিই প্রস্তাব দিয়েছিলেন যে, ফ্ল্যাটগুলি যেন আমরা ব্যবহার করি। তাই কেন্দ্রীয় নেতৃত্বদের সেখান রাখা হয়েছিল। প্রমোটা রঙ ছিল সঙ্গে একদিকে যেমন শাসক দলের সখ্যতা বজায় ছিল তেমনি বিজেপি নেতাদের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। সেখানে অনেকেই যাতায়ত করতেন। তবে, ‘অয়নের কোনও কাজের সঙ্গে বিজেপি নেতারা জড়িত নয় বলে সুবীরবাবু দাবি করেছেন।

ইতিমধ্যে ইডি(ED) অফিসাররা যে আবাসন গুলিতে বিজেপি নেতারা ভোটের সময় গিয়ে থাকতেন সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন ,বহু বিজেপি নেতা ভোটের সময় এইসব আবাসনে এসে বৈঠক করত। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের(Asit Mazumdar) অভিযোগ, লোকসভা ভোটের সময় কুলদীপ সিং-সহ বিজেপি নেতৃত্ব অয়নের বাড়িতে থেকে ভোটের কাজকর্ম করতেন। বিজেপির সঙ্গে অয়নের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল আর আছেও। নিয়োগ দুর্নীতির ঘটনায় বিজেপি দলের সরাসরি যোগ রয়েছে। বিজেপি আর সিপিএমের মদতেই অয়ন কাজ চালাত বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি বিজেপির যোগ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পদ্ম শিবির। এই যাবতীয় তথ্য এখন খতিয়ে দেখছে ইডি।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর