‘ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের কারণে সলমনের চড় খেয়েছি, দেখেছি বলিউডের নোংরা রাজনীতিও’, বিবেক

কেউ যদি ইন্ডাস্ট্রিতে হয়রানির মধ্যে দিয়ে যায় সে সম্পর্কে সোচ্চার হন, তাহলে সে সমর্থন পেতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে গ্লোবালস্টার প্রিয়াঙ্কা চোপড়ার কয়েকটি বিস্ফোরক মন্তব্য। সম্প্রতি অভিনেত্রী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান, কীভাবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে বিরোধিতার সম্মুখীন হতে হয় এবং কীভাবে লোকেরা তাঁকে চলচ্চিত্রে কাস্ট করা বন্ধ করে দিয়েছিল, সেই কারণেই শেষে তাঁকে পশ্চিমে যেতে হয়। পাশাপাশি বলিউডের নোংরা রাজনীতির কথাও প্রকাশ্যে আনেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার এহেন বিস্ফোরক মন্তব্যের পর অনেকেই অভিনেত্রীকে সমর্থন করেন এবং প্রিয়াঙ্কার অনুপ্রেরণায় বলিউডের প্রতি জমানো ক্ষোভ অনেকেই বাইরে আনার সাহস দেখান।

বলিউডের অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা বিবেক অবেরয়। নব্বইয়ের দশকে তিনিও একাধিক সুপারহিট চলচ্চিত্র বলিউডকে উপহার দেন। কিন্তু বর্তমানে তাঁর কোনও পাত্তা নেই। জানা যায়, কেউ তাঁকে কাজ দেননা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে তাঁর যাত্রা সম্পর্কে খুলেছে বিবেক। তাঁর কথায়, বলিউড গুন্ডামি এবং তদবিরের একটি “অন্ধকার দিক”, যা তাঁকে প্রবল অস্বস্তির মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। শোনা যায়, ২০০৩ সালের ১ এপ্রিল, একটি প্রেস কনফারেন্সে সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে বিবেক জানান, সলমন নাকি তাঁকে সেই সময়ে ফোন কলে হুমকি দিয়েছিলেন। কারণ বিবেক সেই সময় সুপারস্টারের প্রাক্তন বান্ধবী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। সেই সময়ের কথা স্মরণ করে বিবেক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, “আমি আনন্দিত যে আমি সেখান থেকে উঠে এসেছিলাম। কিন্তু আমি ভাগ্যবান হবে নই। যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন ভাবি আমি জীবনের অনেক অপ্রয়োজনীয় জিনিসের মধ্য দিয়ে গিয়েছিলাম, যা তাঁকে আমাকে সম্পূর্ণরূপে ক্লান্ত করে দিয়েছিল, মনোবলকে চূর্ণ করে দিয়েছিল। আমি একাধিক বাণিজ্যিক সফল পারফরম্যান্স দিয়েছি কিন্তু তাও কাজ পাচ্ছিনা। আমি 14 মাস বাড়িতে বসে আছি।”

অভিনেতা প্রিয়াঙ্কার কিছু অন্বেষণকে প্রশংসা করেছেন। বিবেকের কথায়, “কেউ যদি ইন্ডাস্ট্রিতে হয়রানির মধ্যে দিয়ে যায় সে সম্পর্কে সোচ্চার হন, তাহলে সে সমর্থন পেতে পারেন। যেদিন আমি এর বিরুদ্ধে সোচ্চার ছিলাম, তখন প্রত্যেকে আমাকে ডেকে বলত, ‘এটা নিয়ে কথা বলবেন না। এটি একটি পারিবারিক গোপনীয়তার মতো।” 

 

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা