সামনেই পয়লা বৈশাখ, তবে ‘বিলুপ্ত প্রায়’ হালখাতা

আক্ষেপ, ক্রেতারাই উৎসাহ দেখান না হালখাতা নিয়ে। কেউ আসতেই চান না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ক’দিন। তারপরেই বাঙালির নতুন বছর। আগে পয়লা বৈশাখ (POILA BAISHAKH) মানেই ছিল হালখাতা। সেই বহুল পরিচিত ‘হালখাতা’ আজ ‘বিলুপ্ত প্রায়’। কমছে এই দিনে দোকানগুলি থেকে বাংলা ক্যালেন্ডার বিতরণ, মিষ্টির প্যাকেট উপহার দেওয়া। বাড়ছে শপিং মল, ডিজিটেলাইজেশনের দাপট। সবেই যেন কর্পোরেট থাবা। এতো বাংলার সংস্কৃতির ওপর আক্রমণ!

হালখাতা মানে সারাবছরের হিসেব নিকেশের খাতা। যার প্রথম পাতার ওপরে লাল সিঁদুরে আঁকা থাকে স্বস্তিক চিহ্ণ বা সিঁদুরের ছাপে কয়েন। তবে সেই হালখাতা সংস্কৃতি বিলুপ্তপ্রায়। বঙ্গবাসীর অধিকাংশই ভুলে গিয়েছে পয়লা বৈশাখ মানে বঙ্গের ব্যবসায়ীদের নতুন আর্থিক বছরেরও সূচনা। এখন কম্পিটর, স্পেশ্যাল সফটওয়্যার, হার্ড ডিস্কে থাকে হিসেব। শপিংমলে আবার মিষ্টির প্যাকেট, বাংলা ক্যালেন্ডার, হালখাতা এসব চলে না।

অনেক দোকান অবশ্য আজও ঐতিহ্য টিকিয়ে রেখেছেন টিমটিম করে। তাঁদের আক্ষেপ, ক্রেতারাই উৎসাহ দেখান না হালখাতা নিয়ে। কেউ আসতেই চান না। হালখাতা যারা বিক্রি করতেন তাঁদের গলায় হতাশার সুর। তাঁরা জানাচ্ছেন, হালখাতা-খতিয়ান-জাবদা- সাপ্তাহিক বা মাসিক খাতা কিংবা কর্মচারীদের হিসেব রাখার খাতা বিক্রি আর প্রায় নেই। কেউ কিনতে চান না লাল কাপড়ের দড়ি দেওয়া খাতা। কেউ কেউ নিয়ম রক্ষার্থে পাটা বাঁধানো পাতলা হালখাতা কেনেন। কিন্তু এভাবে কতদিন? তারপর কি হারিয়েই যাবে এই ঐতিহ্য?

 

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর