সাগরদিঘির মানুষজনকে নিয়ে বৈঠক করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরদিঘী: সাগরদিঘী নির্বাচনের পরাজয়ের পরেই মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের অবজারভার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সংখ্যালঘু বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বুধবার বহরমপুরে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করলেন। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে পর্যালোচনাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী(Minister Siddiqulla Chowdhury)। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের বিধায়করা, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি সহ সাংগঠনিক নেতৃত্বরা।

সিদ্দিকুলা চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দায়িত্বভার গ্রহণ করি। রাজনৈতিক প্রেক্ষাপট সাংগঠনিক অবস্থা প্রেক্ষাপটে পর্যালোচনা করার জন্য পরিচালনা কাজ ইতিমধ্যে মালদহ থেকে শুরু করা হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে প্রায় ৩০ জন জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ৬ পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং ৭ জন বিধায়ক উপস্থিত ছিলেন। এছাড়া দলীয় বিধায়করা উপস্থিত ছিলেন । তৃণমূল দল একটা বৃহৎ দল। যে বড় দল সুস্থ ভাবে যাতে চলে তার একটি কর্মসূচি চিন্তা পরামর্শ দিয়েছেন। যে পরামর্শ নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) কাছে পৌঁছানোর জন্য বলা হয়েছে। তৃণমূল দল এখন বড় দল তৃণমূলের বিরুদ্ধে এখন কোন বড় দল নেই। কংগ্রেসের কোন নেতৃত্ব নেই। কংগ্রেসের মানুষরা এখন সব তৃণমূল হয়ে গেছে। সাগরদিঘির ঘটনা একটি বিরল ঘটনা। কোন না কোন কারনে ঘটে গেছে, এই ঘটনা প্রবাহিত মুর্শিদাবাদে হবে না। আজকের সেই প্রতিজ্ঞা করা হলো। আগামী দিনে অঞ্চল সভাপতি এবং জেলা সংগঠনের নেতৃত্ব যারা আছেন তাদেরকে নিয়ে আগামী দিনে বৈঠক করা হবে। বেশ কিছু পরামর্শ উঠে এসেছে বলেও জানান সিদ্দিকুল্লা চৌধুরী।

সাগরদিঘী(Sagardighi) প্রসঙ্গে ,সিদ্দিকুল্লা চৌধুরী জানান, কোন কারনে ঘটে গিয়েছিল এখন জল ঢেলে উন্নয়ন করলে সমস্যার সমাধান হবে। আজকে সকালে সাগরদিঘীর কিছু ব্যক্তি এসেছিলেন, আমরা অল্প দিনে যাব ।তাদের বক্তব্য সাগরদিঘী আগামী দিনে সুস্বাগতম জানাবে। সাগরদিঘির সব মানুষ কংগ্রেসের নয়। একটি আকস্মিকভাবে ঘটনা ঘটে গেছে । আমরা সাগর দিঘিতে ভালো নেতৃত্বকে নিয়ে তৃণমূলে থাকতে চাই বলে জানান তারা।

শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) কটাক্ষ করে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, শুভেন্দু অধিকারী খুব বেশি কথা বলেন । একজন রাজ্যপালকে তিনি অনেক কটাক্ষ করেন ।রাজ্যপালকে কটাক্ষ করাকে আমরা ঘৃণার চোখে দেখছি। তিনি তো রাজ্য চালান নি ।মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছেন অর্থাৎ কথা বলা খুব সহজ আর রাজ্য চালানো অনেক কঠিন ।আমি খবর রাখি, আমরা জানি হাওড়া সহ যেখানে গন্ডগোল ঘটেছে সব বিজেপি আরএসএস থেকে ঘটানো হয়েছে । তিন রাজ্য থেকে গুন্ডা আনা হয়েছে বলে মন্তব্য করেন সিদ্দিকুল্লা চৌধুরী।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত