রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ কমিশনারেট

বর্তমানে রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস। সার্কেল ইনস্পেক্টর হিসাবে তাঁর কাজে নজরদারি চালাবেন প্রবীর দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ কমিশনারেট। সম্প্রতি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে রিষড়ায়। এখনও জারি রয়েছে এখনও ১৪৪ ধারা। সেই আবহে নয়া সার্কেল তৈরি করা হল চন্দনগর পুলিশ কমিশনারেটের তরফে। সার্কেল ইনস্পেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীর দত্তকে। যিনি একসময় রিষড়া থানার ওসি ছিলেন।

বর্তমানে রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস। সার্কেল ইনস্পেক্টর হিসাবে তাঁর কাজে নজরদারি চালাবেন প্রবীর দত্ত। তিনি চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তাছাড়া একদা রিষড়া থানার ওসি থাকার সুবাদে এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে তাঁর জানাবোঝা রয়েছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত গত রবিবার রিষড়ার কয়েকটি এলাকায় অশান্তি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। আহত হন রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস সহ বেশ কয়েকজন। ঘটনার পর সাত দিন কেটে গেলেও এখনও জারি ১৪৪ ধারা। শান্তি শৃঙ্খলা রক্ষায় রিষড়ার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

উল্লেখ্য চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে সাতটি থানা রয়েছে। তার মধ্যে ৬টি থানা আইসি থানা। একমাত্রা রিষড়া থানাই ওসি থানা। এবার থেকে রিষড়া থানা রিষড়া সার্কেলের তত্ত্বাবধানে থাকবে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর