সুড়ঙ্গ পথে বউবাজার এল মেট্রো, আর ক’দিন পরেই পেরোবে গঙ্গা

দু’টি মেট্রো পেরিয়েছে সুড়ঙ্গ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সুড়ঙ্গ পথ দিয়ে এল মেট্রো (METRO)। রবিবার বিকেলে বউবাজার আসে মেট্রো। তবে ট্রায়াল রান মাত্র একটি ট্রেনে হয়নি। দু’টি মেট্রো পেরিয়েছে সুড়ঙ্গ। শিয়ালদা দিয়ে এসেছে এসপ্ল্যানেড। উল্লেখ্য, এদিন দু’টি রেক সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে শিয়ালদা মেট্রো স্টেশনে এসেছিল।  

সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো রেক মহড়াও শুরু হবে দ্রুত। সেই প্রস্তুতি শুরু হয়েছে আজ থেকেই। অন্যদিকে, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আপ ও ডাউন লাইনে শিয়ালদা- এসপ্ল্যানেড- হাওড়া ময়দান মেট্রো চলাচলের জন্য সুড়ঙ্গের কাজ। এই সুড়ঙ্গ পূর্বমুখী। বউবাজারের দিকের পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ এখনও কিছুটা বাকি। মেট্রো সূত্রে খবর, সাইডওয়াল নির্মাণ করা হচ্ছে।

জানা গিয়েছে, অতি সাবধানতার সঙ্গে ব্যাটারি চালিত ইঞ্জিন ব্যবহার করে একটি রেককে পেছন থেকে ঠেলে এসপ্ল্যানেড আনা হয়েছিল। উল্লেখ্য, শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুর্বমুখী সুড়ঙ্গে রেললাইনের কাজ সম্পন্ন হয়েছে। তবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত তৃতীয় লাইনে নেই বিদ্যুৎ সংযোগ। অবশ্য তা আছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের তৃতীয় রেললাইনে।

রেললাইন পার করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত