ভোট রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কর্নাটকের প্রবীণ বিজেপি নেতা

প্রবীণ নেতার ভোট রাজনীতি থেকে আচমকা সন্ন্যাসের ঘোষণায় যথেষ্টই অস্বস্তিতে পদ্ম শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিধানসভা ভোটের আগেই বড় সড় ধাক্কা খেল বিজেপি। ভোট রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কে এস ঈশোরাপ্পা। মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিটি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটে আর লড়বেন না। তাঁর পরিবর্তে যেন বিকল্প কোনও প্রার্থী খুঁজে নেওয়া হয়। দলের প্রবীণ নেতার ভোট রাজনীতি থেকে আচমকা সন্ন্যাসের ঘোষণায় যথেষ্টই অস্বস্তিতে পদ্ম শিবির।

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা ভোট। মাঝে আর মাত্র এক মাস। কিন্তু দলীয় গোষ্ঠীকোন্দলের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি রাজ্যের শাসকদল। দফায়-দফায় বৈঠক করেও জট কাটেনি। উল্টো সাংসদ-বিধায়কদের ছেলেমেয়েদের প্রার্থী হওয়া নিয়ে খোদ আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই বিপাকে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। কেননা, একাধিক নেতা-মন্ত্রী নিজের ছেলে-মেয়েকে প্রার্থী করার জন্য দাবি জানিয়েছেন। ওই দাবি পূরণ না হলে তাঁরা দলের প্রার্থীকে জেতাতে কতটা ঝাঁপাবেন তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।

সূত্রের খবর, বিদায়ী বিধানসভার বেশ কয়েকজন বিধায়ককে ফের প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছ বিজেপি শীর্ষ নেতৃত্ব। ফলে তালিকা প্রকাশের পরে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ শুরু হতে পারে বলেও মনে করছেন তাঁরা। প্রার্থী তালিকা নিয়ে টালবাহানার মধ্যেই কে এস ঈশোরাপ্পার মতো প্রবীণ নেতার ভোট রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। যদিও ভোট রাজনীতি থেকে অবসর নিলেও দল ছাড়ছেন না বলে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন তিনি।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের