আজ বাঁকুড়ায় বড় জনসভা অভিষেকের

দলের সেকেন্ড ইন কম্যান্ডের জনসভায় বুধবার লক্ষাধিক মানুষের জনসমাগম হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের কর্মী সমর্থকদের বার্তা দিতে আজ, বুধবার বাঁকুড়ায় বড় জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূল সূত্রের খবর, দলের সেকেন্ড ইন কম্যান্ডের জনসভায় বুধবার লক্ষাধিক মানুষের জনসমাগম হতে চলেছে। বাঁকুড়ার ওন্দাতে অভিষেকের এই সভায় তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে কর্মী-সমর্থকরা যাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা রোড থেকেও জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকদের একাংশ এই সমাবেশে যেতে পারেন।

প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে করে ওন্দা পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে ওন্দা বিডিও অফিস সংলগ্ন মাঠে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার করতে আগেই তৎপর হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ব্লক স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। শাখা সংগঠনেও রদবদল করা হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় ব্যাপক ফল করেছিল তৃণমূল কংগ্রেস।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ