নববর্ষের দিন পাতে থাকুক সর্ষে চিংড়ি

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলে একত্রিত হয়ে চলবে জমিয়ে আড্ডা আর ভোজ পর্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন দুয়েক বাদেই পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ শুরু। আর এদিন বাংলার প্রতিটি বাড়িতে রীতিমতো উৎসব চলে। একদিকে প্রতিটি বাঙালিদের বাড়িতে নববর্ষের আমেজ। অন্যদিকে মুসলিমদের প্রধান ফ্যাস্টিভ্যাল আসন্ন ঈদ। সুতরাং বাজার ভালই গরম। তবে ধনী-গরিব সকল বাঙালির ঘরেই এদিন পেটপুজো মাস্ট। সকাল থেকে রাত প্রতিটি ভোজপর্বেই থাকবে আহামরি আয়োজন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলে একত্রিত হয়ে চলবে জমিয়ে আড্ডা আর ভোজ পর্ব। তবে এবার নববর্ষের মেনুতে রাখুন সর্ষে চিংড়ি। দেখে নিন কী ভাবে বানাবেন।  

সর্ষে চিংড়ির উপকরণ

মাঝারি সাইজের ৫০০ গ্রাম চিংড়ি মাছ, ৪ টেবিল চামচ গোটা সর্ষে, পরিমাণমতো সর্ষে তেল, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, আন্দাজ মতো হলুদ গুঁড়ো।  

পদ্ধতি  

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন, হলুদ মাখিয়ে রাখবেন মাছগুলোয়। মিক্সিতে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। স্মুথ পেস্ট তৈরি করবেন। কড়াইতে সর্ষে তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই সর্ষে-লঙ্কা পেস্ট দিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন ও হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিন। দেড় থেকে দুই মিনিট মশলা কষানোর পর তেল ছাড়তে শুরু করবে। এবার দেড় কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়িগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। আরও দুই-তিন মিনিট কম আঁচে রান্না করুন। গ্রেভি ঘন হয়ে এলে ওপর থেকে সামান্য সর্ষে তেল ছড়িয়ে দিন। একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সর্ষে চিংড়ি।  

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের