মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুলছুটির বিজ্ঞপ্তি বিকাশ ভবনের

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ছুটির দিন হওয়া সত্ত্বেও রবিবার দুপুরেই রাজ্যের শিক্ষা দফতর ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বেলার দিকেই রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছিলেন তীব্র গরমের(Heat Wave) কারণে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল(School), কলেজ(Colleges), বিশ্ববিদ্যালয়(Universities) বন্ধ থাকছে। বেসরকারি ক্ষেত্রেও তা বহাল রাখার জন্য তিনি অনুরোধ রাখবেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতো ছুটির দিন হওয়া সত্ত্বেও রবিবার দুপুরেই রাজ্যের শিক্ষা দফতর(Education Department) সেই ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। সেই বিজ্ঞপ্তি(Notice for Holiday) তথা নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত ছুটি থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির অধ্যক্ষ এবং উপাচার্যদের। তবে দার্জিলিং এবং কালিম্পং, এই দুই পাহাড়ি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না।

আরও পড়ুন ৩ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার, কাঠগড়ায় ১০ বছরের ছাত্র

এদিন বিজ্ঞপ্তি জারি করে বিকাশ ভবন জানিয়েছে, তাপপ্রবাহের কারণে ১৭ এপ্রিল থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। আপাতত এক সপ্তাহের জন্য। তবে বিকাশ ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে স্কুল যদিও খোলাই থাকবে। এই সময়কালে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও ছুটি থাকবে। তবে স্কুল খোলার পর পড়ুয়াদের স্বার্থে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, যাতে পড়াশোনার কোনও ক্ষতি না হয়। এই ছুটির কারণে পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে শিক্ষক, অশিক্ষক কর্মীদের। আর এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন।

আরও পড়ুন কোভিডে ২ বছর আগে মৃত ব্যক্তি ফিরলেন বাড়িতে

স্কুলের পাশাপাশি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে দার্জিলিং এবং কালিম্পঙের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ১৭ এপ্রিল থেকে শুরু হবে ছুটি। চলবে গোটা সপ্তাহ। বিকাশ ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত ছুটি থাকবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে। এই নিয়ে উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার থেকে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ হতে পারে। সে জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরেও ক্রমেই বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে সব থেকে সমস্যা হয় খুদে পড়ুয়া এবং বৃদ্ধদের। সে কথা সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন। সে কারণেই যে ছুটির ঘোষণা, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে