নিরামিষের দিনে পাতে রাখুন সর্ষের ঝালের ডালের বড়া

এবারে ছেঁকে রাখা মশলা, হলুদ গুঁড়ো, ছেরা কাঁচালঙ্কা ফুটন্ত জলে ছাড়ুন। কাঁচা সর্ষের তেল দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু কি আমিষই খাবেন। মাঝে মধ্যে নিরামিষও ট্রাই করতে পারেন। তাতে কিন্তু মুখে আলাদাই স্বাদ বাড়বে। যেমন আজকে জানাবো সর্ষের ঝালের ডালের বড়া। দেখবেন ৯ থেকে ৯০ সবাই একেবারে চেটে পুটে খাচ্ছেন। 

উপকরণ

মটর ডাল (১ কাপ), কাঁচালঙ্কা (৪-৫ টি), হলুদ গুঁড়ো (১ চা-চামচ), লাল লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ), কালো সর্ষে (২ চামচ), সোডিয়াম বাই কার্বনেট (১ চিমটি), চিনি (১ চামচ), হিং (১/৪ চা-চামচ), কালোজিরে (দেড় চা-চামচ), ধনেপাতা কুচি, সর্ষের তেল (৬-৭ চামচ), নুন (স্বাদমতো)।

প্রণালী 

মটর ডাল সারারাত কিংবা ৪ থেকে ৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবারে ডাল ধুয়ে তাতে কাঁচালঙ্কা, নুন, চিনি মিশিয়ে পেস্ট করে নিন। পেস্টে সোডিয়াম বাই কার্বনেট, হিং ও কালোজিরে মেশান। খুব ভাল করে ফেটিয়ে নিন। ছড়ানো প্যানে তেল দিয়ে তাতে ডালবড়ার সাইজ করে ছারুন। দু’দিকে লাল করে ভেজে নামিয়ে নিন। সর্ষে দানা ১০ মিনিট ভিজিয়ে রাখুন। কাঁচালঙ্কা ও নুন দিয়ে ভাল করে পেস্ট করে নিন। একটু জল মিশিয়ে তাতে লঙ্কা গুঁড়ো দিন। ভাল করে মিশিয়ে মশলাটা ছেঁকে নিন। একটা কড়াইতে তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিন। ফুটতে শুরু করলে ২ কাপ জল দিন। জল টগবগ করতে শুরু করলে ভাজা বড়াগুলো ছাড়ুন এবং ফুটতে দিন। এবারে ছেঁকে রাখা মশলা, হলুদ গুঁড়ো, ছেরা কাঁচালঙ্কা ফুটন্ত জলে ছাড়ুন। কাঁচা সর্ষের তেল দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের