মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: নামাজ পড়ে এক শ্রমিক কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। কাজে যাওয়ার পথেই বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। আহত হন আরো ও একজন। মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) সুজাপুর ফুটবল খেলা ময়দান সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে(National High Way)।

জানা গেছে, মৃত ওই শ্রমিকের নাম শহিদুল শেখ। বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নামাজ পড়ে সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। সুজাপুর ফুটবল খেলা ময়দান(Sujapur Football Ground) এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় বেপরোয়া একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই মৃতদেহটি ডাম্পারের(Dumper) চাকার সঙ্গে পিষ্ট হয়ে যায় এবং সেই মৃতদেহটিকে প্রায় এক কিলোমিটার পথ টেনে হিচড়ে নিয়ে যায় ডাম্পারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) ময়না তদন্তের জন্য পাঠায়।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী