খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছল দুই নাতনি

বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান গুলশানের  ফিরোজায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই নিঃসঙ্গ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।  অসুস্থ হয়ে কার্যত গুলশানের ফিরোজায় দীর্ঘদিন ধরেই গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে চলতি ঈদে তাঁর সেই নিঃসঙ্গতা কাটতে চলেছে। কেননা, ঠাকুরমার সঙ্গে ঈদ পালনে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। এদিন দুপুরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমানের দুই মেয়ে। বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান গুলশানের  ফিরোজায়। উল্লেখ্য, গতবারও ঠাকুমার সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলেন ছোট নাতনি জাহিয়া রহমান।  

২০০৭ সালে দেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েই ঢাকা ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২০১৫ সালে মালয়েশিয়াতেই অসুস্থ হয়ে মারা যান তিনি। তার পরে দুই মেয়েকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে পাড়ি জমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তার পর থেকে লন্ডনেই রয়েছেন তিন জন।

রমজান মাসের শুরুতেই লন্ডন থেকে ঢাকায় আসেন কোকোর স্ত্রী। অসুস্থ শাশুড়িকে দেখভালের জন্যই দেশে ফেরা তাঁর। সূত্রের খবর, ছোট ছেলের বউয়ের কাছে দুই নাতনিকে দেখার আবদার জানান খালেদা। তাঁর সেই আবদার রাখতে দুই মেয়েকে ঢাকায় আসার নির্দেশ দেন শর্মিলা। এদিন মেয়েদের স্বাগত জানাতে বিমানবন্দরেও হাজির ছিলেন তিনি। যদিও সাংবাদিকদের কাছে তিন জনের কেউই মুখ খোলেননি। বিএনপি সূত্রে জানা গিয়েছে, শর্মিলা রহমানের মাও ঢাকায় থাকেন। তিনিও দীর্ঘদিন ধরে অসুস্থ।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি