রাত পোহালেই ঈদ, বলিউডের তিন খানের বাড়িতে উৎসবের প্রস্তুতি কত দূর?

২০২৩ সালের ঈদ-উল-ফিতরের আগে বলিউড অভিনেতারা কীভাবে ঈদ উৎসব উদযাপন করেন তা দেখে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ইসলাম-ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব ঈদ। তাই নিয়েই গোটা দেশ এখন মাতোয়ারা। সপ্তাহ জুড়েই চলছে বিশেষ উৎসব। প্রথা অনুযায়ী আজই রমজান মাসের শেষ দিন। কিন্তু দেশের বাইরে চাঁদ দেখা গেলেও আজ ঈদ উৎসব ভারতে পালিত হয়নি। হয়েছে দেশের বাইরে। আগামিকাল ঈদ পালন হবে গোটা দেশ জুড়ে। দেশজুড়ে মুসলিমরা বড় দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর উৎসব উদযাপনে অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার অপেক্ষায় থাকেন মানুষ। আজ জানাবো, এবার বলিউড তারকারা ঈদ উদযাপনে কী কী আয়োজন করবেন? শাহী দাওয়াত থেকে শুরু করে সেলিব্রিটিদের সঙ্গে দেখা করা এবং শুভেচ্ছা জানানো সবার ঈদকেই প্রতি বছর বিশেষ স্মরণীয় করে তোলা হয়। ২০২৩ সালের ঈদ-উল-ফিতরে বলিউড অভিনেতারা কীভাবে ঈদ উৎসব উদযাপন করবেন তা দেখে নিন।

শাহরুখ খান

প্রতিটি অনুষ্ঠানের মতো, শাহরুখ খান এদিন তাঁর বাড়ির বারান্দা থেকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে প্রস্তুত। কিং খানের সঙ্গে থাকেন তাঁর ছোট ছেলে আবরাম। সুপারস্টারকে এক নজর দেখার জন্য প্রতি বছরই মান্নাতের বাড়ির বাইরে ভক্তদের ঢল নামে।

সলমন খান

সলমন খান ঈদের একটি জমকালো উদযাপনের আয়োজন করেন তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। যেটি খান পরিবারের পারিবারিক মিলনকে চিহ্নিত করে। শাহী দাওয়াত ছাড়াও এদিন তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানান ভাইজান, তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে। ভাইজানের এক ঝলকের জন্য ভক্তদের ঢল নামে। 

করিনা কাপুর ও সাইফ আলি খান

জমকালোভাবে ঈদ উদযাপন করেন পতৌদি পরিবার। করিনা কাপুর এবং সাইফ আলী খান সোহা আলি খান, সাবা, মা শর্মিলা ঠাকুর এবং বাচ্চাদের সহ পরিবারের সঙ্গে তাঁরা ঈদ উত্সব উদযাপন করেন। তাঁরা মুম্বাইয়ের বাড়িতে একসঙ্গে এটিকে স্মরণীয় করে রাখেন। 

 আমির খান

আমির খান একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উদযাপন করেন। তিনি কিরণ রাও, ফাতিমা সানা শেখ, তাঁর সন্তান জুনায়েদ খান, আজাদ রাও খান, ইরা খান এবং তার বাগদত্তা নূপুর শিখরের সঙ্গে বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নেবেন এই বছর।

ইমরান হাসমির

ইমরান হাশমি এই দিনে তাঁর ছেলে আয়ান এবং বাবার সঙ্গে নামাজ পড়েন। শৈশব থেকেই সকালের প্রার্থনা তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে।

 সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত প্রতি বছরই স্ত্রী মান্যতা দত্ত এবং সন্তান শাহরান এবং ইকরার সঙ্গে উৎসব উদযাপন করেন। 

কালীপুজোর বিসর্জনে গিয়েই বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের