উপাসনার সাধের অনুষ্ঠানে চাঁদের হাট, বিশেষ অতিথির তালিকায় সানিয়া মির্জা, আল্লু অর্জুন

গর্ভবতী উপাসনার সঙ্গে একাধিক ছবি তুলেছেন আল্লু অর্জুন থেকে সানিয়া মির্জা সকলেই। বিয়ের ১০ বছর পর মাতৃত্ব ধারণ করা, এটা মোটেই কম গুরুত্বপূর্ণ নয় অভিনেতা পরিবারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলেগু সুপারস্টার রাম চরণ ও উপাসনা পরিবারে চলছে খুশির মুহূর্ত। খুব শীঘ্রই দাদু হচ্ছেন অভিনেতা চিরঞ্জীবী, বাবা-মা হচ্ছেন রামচরণ ও উপাসনা। চলতি বছরের শুরুতেই তাঁদের ছবি ‘RRR’-এর হাতে এসেছে ‘অস্কার’। সেরা মৌলিক গান হিসেবে চিহ্নিত হয়েছে ‘নাটু নাটু’। সুতরাং রামচরণ পরিবারের আনন্দ একেবারে বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। গতবছর শেষেই একটি অফিসিয়াল ঘোষণার মাধ্যমে রামচরণ ও উপাসনা, তাঁদের দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনে প্রথমবার বাবা-মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থা তেই স্বামীর সঙ্গে বিদেশে অস্কার অনুষ্ঠানে পৌঁছেছিলেন উপাসনা।

আগামী জুলাইতেই তাঁদের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা। আর নিয়ম অনুযায়ী, গতকাল হয়ে গেল উপাসনার সাধের অনুষ্ঠান। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানটি। যেখানে উপস্থিত ছিলেন, আল্লু অর্জুন ও সানিয়া মির্জা-সহ একাধিক সেলিব্রিটি। এদিন তাঁদের অনুষ্ঠানের একটি ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ভাগ করে নিয়েছেন উপাসনা। হায়দ্রাবাদে রামচরণের নিজের বাড়িতেই উপাসনার সাধের আয়োজন করা হয়েছিল। গর্ভবতী উপাসনার সঙ্গে একাধিক ছবি তুলেছেন আল্লু অর্জুন থেকে সানিয়া মির্জা সকলেই। বিয়ের ১০ বছর পর মাতৃত্ব ধারণ করা, এটা মোটেই কম গুরুত্বপূর্ণ নয় অভিনেতা পরিবারে। তবে এত দেরিতে কেন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা?

সম্প্রতি এই বিষয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিটি পিতামাতার মত আমরাও উত্তেজিত। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি। আমরা নিজেদের জন্যে একটু সময় নিচ্ছিলাম, যাতে আমরা আমাদের বাচ্চার সুন্দর পরিচর্চা করতে পারি। তাই আমরা সন্তান জন্মের পূর্বে তাঁর জন্য একটি বিমাও করে রেখেছি।” এদিন সাধের অনুষ্ঠানে একটি সাধারণ ঝলমলে হয়ে উঠেছিলেন রামচরণ স্ত্রী। আল্লু ও সানিয়া সবার সঙ্গেই খুশির মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত