কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এলেই জিএসটিতে বদল, প্রতিশ্রুতি রাহুলের

সোমবার কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে জিএসটি কাঠামোয় বদল আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এলেই জিএসটি কাঠামোয় বদল করা হবে। সোমবার কর্নাটকে নির্বাচনী প্রচারে এসে এমন প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, ‘মোদি সরকার মুষ্ঠিমেয় কয়েকজনকে সুবিধা দিতেই জিএসটি কাঠামো তৈরি করেছে। বৈষম্যমূলক জিএসটির গুঁতোয়  দেশের সিংহভাগ ব্যবসায়ীই কার্যত পথে বসেছেন।’

এদিন ভোটপ্রচারে বেলগাভির রামদুর্গে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখানে আখচাষিদের সঙ্গে কথা বলেন তিনি। চাষিদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। কতটা দুর্ভোগে চাষিরা রয়েছেন তা শোনার পরে রাহুল বলেন, ‘আম্বানি আর আদানিরা সহজেই ব্যাঙ্ক থেকে ঋণ পেয়ে যান। এমনকী সেই ঋণ শোধ না করলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। উল্টে হাজার-হাজার কোটি টাকার ঋণ মাফ করে দেওয়া হয়। অথচ গরিব চাষিরা ব্যাঙ্ক থেকে ঋণ পান না। ঋণ শোধ না করতে পারলে তাঁদের ঘরবাড়ি-সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।’

রাজ্যে কংগ্রেস সরকার গঠন হলে কৃষকদের ফসলের দাম বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়ে রাহুল বলেন, ‘গ্যাসের সিলিনডার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন আকাশ ছোঁয়া। অথচ দেশের আন্নদাতাদের পকেট ফাঁকা হচ্ছে ক্রমশ। জিএসটির কাঠামো এতটাই জটিল করা হয়েছে সে অনেকেই সঠিকভাবে বুঝতে পারছেন না। ফলে ছোট ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ-লক্ষ মানুষ নতুন করে বেকার হয়ে পড়ছেন।’ এর পরেই কংগ্রেস সরকার কেন্দ্রে ক্ষমতায় এলে জিএসটির কাঠামোয় পরিবর্তন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা জিএসটিকে সরল করব, যাতে সবাই এর লাভ ওঠাতে পারেন।’

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি