সুপ্রিম নির্দেশ নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য

অভিষেক বলেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিমকোর্টের (SUPREME COURT) নির্দেশে হাইকোর্টের (HIGH COURT) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে। একটি বেসরকারি খবরের চ্যানেলে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করার জন্যই দেশের শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। তা নিয়েই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে। জানা গিয়েছে এমনটাই। তবে আদৌ সমস্ত মামলা থেকে না কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মামলা থেকে-তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সুপ্রিম নির্দেশ নিয়ে অভিষেক বলেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য। বিচার ব্যবস্থার ওপরে সম্পূর্ণ আস্থা ও ভরসা আছে। বলেন, বিচারাধীন ব্যবস্থা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। চাইবেন বিচার হোক। আরও বলেন, পূর্ণাঙ্গ তদন্ত হোক। এতে তৃণমূলের কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বলেন, দেশের শীর্ষ আদালতের রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন। মানুষ আগামী দিনে ন্যায্য বিচার পাবে। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আদালতের রায়কে স্বাগত জানানো হচ্ছে।

বিকাশরঞ্জনের দাবি, নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা নয়, যে মামলা নিয়ে বলার সময়ে অভিষেকের নাম সাক্ষাৎকারে উঠে এসেছিল শুধু সেই মামলা সরানো হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। তাঁর দাবি, চিফ জাস্টিস বলেছেন এই সংক্রান্ত মামলায় আর অন্য কোনও আদেশ তিনি দিচ্ছেন না।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র