অভিষেকের সঙ্গে সাক্ষাৎ, ‘মন কি বাত’ এড়ালেন পদ্মশ্রী প্রাপক

বিমানের টিকিট থাকলেও ওই সময়ে শিল্পী কলকাতা এলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতায়ু শিল্পী মঙ্গলাকান্ত রায়। বিশেষ বার্তা দিয়ে কেন্দ্রের অনুরোধ ছিল, তিনি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ শোনেন কলকাতার ‘অল ইন্ডিয়া রেডিও’ স্টেশনে বসে। বিমানের টিকিট থাকা সত্ত্বেও পদ্মশ্রী প্রাপক সারিন্দা শিল্পী বিমানযাত্রা এড়ালেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) ডাকে সাড়া দিয়ে শনিবার তিনি এলেন জটিলেশ্বর মন্দিরে। করলেন সবুজ শিবিরের যুবরাজের সঙ্গে সাক্ষাৎ।

ময়নাগুড়ির বাড়ি থেকে এসে শিল্পী এদিন সাক্ষাৎ করেন অভিষেকের সঙ্গে। তাঁর হাত থেকে গ্রহণ করেন সংবর্ধনা। বিমানের টিকিট থাকলেও ওই সময়ে শিল্পী কলকাতা এলেন না। রাতে ট্রেনে করে তাঁকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

১০০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান তাঁকে বসে শোনার জন্য অনুরোধ জানানো হয়েছিল। এই জন্যই ১০৩ বছরের শিল্পীকে বিমানের টিকিট পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, রবিবার সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। বাগডোগরা থেকে কলকাতা আসার বিমান ছিল শনিবার দুপুর ২টো ৪০ নাগাদ। অন্যদিকে, অভিষেক তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক ছিল সম্মাননা জানানো হবে জনসংযোগ যাত্রায়।

অভিষেকের আমন্ত্রণ পেয়ে জটিলেশ্বর মন্দিরে প্রখ্যাত শিল্পী এলেন ছেলে উমাকান্ত রায়ের সঙ্গে। তাঁকে উত্তরীয়-ফুল-মানপত্র দিয়ে সংবর্ধনা জানান অভিষেক। হাতে তুলে দেন আর্থিক সাহায্য। দীর্ঘক্ষণ কথা হয় শিল্পী ও অভিষেকের। নিজের ‘মন কি বাত’ তিনি বললেন অভিষেককে। তাঁর আবেদন, রাস্তা সারানো হোক। সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দেন ডায়মন্ডহারবারের সাংসদ।  

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ