হকের টাকা ছিনিয়ে আনতে দিল্লি যাব: অভিষেক

অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা পাননি ৭ লক্ষ ৯৮ হাজার জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আনতে আবারও দিল্লি যাবেন তিনি। বসবেন বিক্ষোভে। ময়নাগুড়ির সভা থেকে তিনি বলেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি মিটলেই ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাবেন তিনি। দেখা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে।

বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বাংলার টাকা আটকানো নিয়ে। এদিন তিনি বলেন, সমস্ত রাজ্য থেকে এক কোটি এবং জলপাইগুড়ি জেলা থেকে বাংলার প্রাপ্য টাকা আদায়ের দাবিতে ৪ লক্ষ চিঠি চান তিনি। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা পাননি ৭ লক্ষ ৯৮ হাজার জন।

এদিন বলেন, প্রাপ্য টাকার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ অবস্থানে বসবেন তিনি। বলেন, ১কোটি চিঠি নিয়ে যাবেন। তখন কোনও মন্ত্রীর ক্ষমতা নেই কানে তুলো গুঁজে গাড়িতে বসে থাকার।

ধর্মীয় বিভাজনের রাজনীতির ফাঁদে পা না দেওয়ার জন্য আবেদন জানান তিনি। বলেন, আলাদা রাজ্যের দাবিতে ভোট নিয়েছে বিজেপি। এরপরেই বলেন, বাংলা অখণ্ড। বলেন, বিজেপি মানেই ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি। তা পালিত হয় না। আরও বলেন, বিজেপি ভাঙা ক্যাসেট, তাকে শোনা যায় কিন্তু দেখা যায় না। এরপরেই অভিষেকের দাবি, তৃণমূল হাই কোয়ালিটির ডিভিডি। তাকে শোনা ও দেখা যায়।

এদিন তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে ভোট না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেনি। রাজ্যের সকলের মতোই সমস্ত জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছে উত্তরবঙ্গবাসী। 

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির