টুইটারে খবর পড়তে হলেও গুনতে হবে অর্থ, ঘোষণা মাস্কের

শনিবার রাতে এক টুইটে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন টুইটার কর্ণধার ইলন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ধুরন্ধর ব্যবসায়ী তিনি। বেওসা ছাড়া আর কিছু বোঝেন না তিনি। টুইটার অধিগ্রহণের পরেই ‘লক্ষ্মীলাভের’ জন্য ফেলো কড়ি মাখো তেল নীতি নিয়েছিলেন ইলন মাস্ক। জনপ্রিয় সোশ্যাল মেসেজিং প্লাটফর্মে নীল চিহ্ন বা ব্লু-টিক ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে মাসে আট ডলার করে চার্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর শনিবার আরও এক চমকে দেওয়ার মতো ঘোষণা করেছেন টুইটার কর্ণধার। ঘোষণা করেছেন, ‘আগামী মাস অর্থা‍ৎ মে থেকে টুইটারে খবর পড়তে হলেও পকেট থেকে খসাতে হবে অর্থ।’

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এক টুইটে মাস্ক লিখেছেন, ‘আগামী মাস থেকেই সংবাদ প্রকাশকদের অর্থা‍ৎ মিডিয়া হাউসগুলিকে প্রতিবেদন ও লেখা পড়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হবে। যদি কোনও ব্যবহারকারী কোনও মিডিয়া হাউস কিংবা সংবাদমাধ্যমের মাসিক গ্রাহক না হন, তাহলে প্রতি লেখা পড়ার জন্য তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীরা মাসিক চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খসাতে হবে।’

টুইটারে খবর পড়ার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে টাকা আদায়ের পিছনে মাস্কের যুক্তি হলো, ব্যবহারকারীরা খবর পড়ার জন্য সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে যে অর্থ প্রদান করবেন সেই অর্থ ভালো খবর বা প্রতিবেদন তৈরির পিছনে ব্যবহার করবেন প্রকাশকরা। তাতে পাঠকই উপকৃত হবেন এবং তথ্য নির্ভর ও প্রমাণ সমৃদ্ধ লেখার সুযোগ পাবেন। মাস্কের নয়া খামখেয়ালিপনা নিয়ে অবশ্য বিস্বের নামী সংবাদমাধ্যমগুলি এখনও নিজেদের প্রতিক্রিয়া জানায়নি।

 

 

 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি