বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা

তবে গৃহস্থের (Domestic) গ্যাস সিলিন্ডারের দাম কমছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা। সোমবার থেকেই নতুন দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। তবে গৃহস্থের (Domestic) গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। গৃহস্থে ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে।

বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG) এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার (RSP) এর দাম বর্তমানে কলকাতায় ছিল ২,১৩২ টাকা। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম ১৭১.৫০ টাকা কমায় তার নতুন দাম হয়েছে ১,৯৬০.৫০ টাকা। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে গৃহস্থের ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার (LPG)-র দাম কমছে না। গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে, ১,১২৯ টাকায়। উল্লেখ্য এক মাসের মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এটি দ্বিতীয়বার পরিবর্তন।

তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় শিল্প-কারখানা ও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খানিকটা স্বস্তি পেলেন। কিন্তু গৃহস্থ সিলিন্ডারে দাম না কমায় সাধারণ মানুষের স্বস্তি মিলল না। এর আগে গত ১ এপ্রিলও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। মূল্যবৃদ্ধির বাজারে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমলে ভালো হতো বলে মত সাধারণ মানুষের।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি