ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ, মাতৃহারা হলেন ‘পঞ্চমী’র নায়ক রাজদীপ গুপ্ত

রবিবার রাতে মায়ের সঙ্গে তোলা শেষ ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর মায়ের জন্মদিনে কেক কেটেছেন, তাঁকে খাইয়ে দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাকে হারালেন পঞ্চমী সিরিয়াল খ্যাত অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই অভিনেতার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতার মা। শেষমেশ আর বাঁচানো গেল না। ক্যান্সার কেড়ে নিল অভিনেতার মায়ের জীবন। অভিনেতা নিজেই রবিবার একটি ভিডিও পোস্ট করে সেই কথা জানালেন। শনিবার সকালে অভিনেতার মা মারা গিয়েছেন। স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সার্জারি করার ফলে আগের তুলনায় ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন অভিনেতার মা। কিন্তু আচমকা মায়ের মৃত্যু অভিনেতার জীবন একেবারে ওলোট পালোট করে দিয়েছে। স্বাভাবিকভাবেই সকলের জীবনেই মা একজন গুরুত্বপূর্ণ অংশ।

মাতৃহারা সন্তানরাই বোঝে মা হারানোর কত যন্ত্রণা। রাজদীপ রবিবার রাতে তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই খবর তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিছুদিন আগেই মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবে মাকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েছেন পঞ্চমী অভিনেতা। বাংলা ইন্ডাস্ট্রিতে রাজদীপের খ্যাতি কম নয়। বর্তমানে ওয়েবসিরিজের অন্যতম রাজা রাজদীপ। অভিনেতার মায়ের মৃত্যুতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন অভিনেতার বাবা।মায়ের স্মৃতিতে ডুবে রয়েছেন অভিনেতা নিজে। স্বাভাবিকভাবেই শ্যুটিং বন্ধ রেখেছেন। কিছুদিন পর থেকেই কাজে যাবেন তিনি। যদিও মায়ের মৃত্যুর শোক ভোলা সম্ভব নয়। 

রবিবার রাতে মায়ের সঙ্গে তোলা শেষ ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর মায়ের জন্মদিনে কেক কেটেছেন, তাঁকে খাইয়ে দিচ্ছেন। আনন্দে, মজায় কাটিয়েছিলেন সেই দিনটা। মায়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই যেন এখন স্মৃতি। স্মৃতিতে ডুবে আছেন তিনি। প্রিয় অভিনেতার এই কঠিন সময়ে পাশে আছেন ভক্তরা। অভিনেতা মায়ের সঙ্গে ভিডিও পোস্ট করে লেখেন, ‘মায়ের সঙ্গে তোলা শেষ ভিডিয়ো।’ অভিনেতার ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে সমবেদনা জানিয়েছেন। 

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত