হুগলির পাঁচরক্ষী ব্রিজের নিচে থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ছোট পাঁচরক্ষী ব্রীজের নিচে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা জানান, এখানে অচনা যুবকদের আনাগোনা লেগেই থাকে । লুকিয়ে মাদক সেবনের জন্য অনেকেই এখানে যাওয়া আসা করে ।প্রাথমিক ভাবে অনুমান, মৃতদেহটি তিন থেকে চার দিন আগের ।

সোমবার সকালে জেলেরা মাছ ধরতে এলে তারাই দেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায় । এরপর খবর দেওয়া হয় পুলিশে। তারপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও ওই ব্যক্তিকে খুন করে মৃতদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছিল। মৃতদেহটি (DeadBody)পচে যাওয়ায় তার দেহে আঘাতের চিহ্ন আছে কিনা তা পুলিশ ঠিকমতো বুঝতে পারেনি।

ওই এলাকার মানুষের অভিযোগ যেখানেই মৃতদেহটি পাওয়া গেছে তার ওপর যে সে সেতুটি আছে, সেখানে আলো নেই। রাতের অন্ধকারে অপরাধীরা সেখানে এসে জড়ো হয় । কিন্তু গ্রামবাসীরা ভয়ে বাধা দিতে পারে না। স্থানীয় পুলিশ প্রশাসন অবিলম্বে ওই এলাকায় নজরদারি বাড়াক, এটাই দাবি গ্রামবাসীদের।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২