ইউরোপের পাঁচ দেশে বিশ্বকাপ সম্প্রচার না করার হুমকি ফিফার

ফিফা সভাপতির এই হুমকি নিয়ে এখনও পাঁচ দেশের ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জার্মানি, ব্রিটেন-সহ ইউরোপের পাঁচ দেশে মহিলা বিশ্বকাপের সম্প্রচার না করার হুমকি দিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মহিলাদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে ওই পাঁচ দেশের সম্প্রচার সংস্থাগুলি যে আর্থিক প্রস্তাব দিয়েছে তাতে বেজায় চটেছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার শীর্ষ কর্তা। তাঁর কথায়, ‘কোনও মতেই কম দামে মহিলাদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করা হবে না। সেক্ষেত্রে প্রয়োজন হলে জার্মানি, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সে বিশ্বকাপের সম্প্রচার হবে না।’ ফিফা সভাপতির এই হুমকি নিয়ে এখনও পাঁচ দেশের ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় গতকাল সোমবার মহিলাদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে ইউরোপের বড় পাঁচটি দেশের অনীহায় ক্ষোভ উগরে দিয়েছেন ফিফা সভাপতি। তিনি জানান, ‘ছেলেদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে যেখানে ১০ থেকে ২০ কোটি মার্কিন ডলার খরচ করতে এক পায়ে রাজি ইউরোপের বড় পাঁচটি দেশ, সেখানে মেয়েদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে ১০ লাখ ডলার থেকে এক কোটি ডলারের প্রস্তাব করা হচ্ছে। এটা মেয়েদের বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলার ও গোটা বিশ্বের মেয়েদের গালে চড় কষানো বাদে আর কিছুই নয়।’

এখানেই থামেননি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্তার সভাপতি। হুমকির সুরে তিনি বলেন, ‘কোনও মতেই কম দামে সম্প্রচার স্বত্ব বিক্রি করা হবে না। প্রয়োজনে ইউরোপের ওই পাঁচ দেশে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার না করার মতো কঠিন সিদ্ধান্তের পথে হাঁটা হবে।’ ফিফা সভাপতির হুমকি নিয়ে শোরগোল পরে গিয়েছে।

পুরনো পোশাকের নতুন জীবন! ‘টেক্সটাইল বর্জ্য’ রিসাইক্লিংয়ের রাজধানী হয়ে উঠেছে পানিপথ

FIFA WORLD CUP 2026: প্রথমার্ধে মেক্সিকোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

ট্রাম্পের হুমকির পরেই লালকার্ড দেখা মার্কিন ফুটবলারের শাস্তি স্থগিত করল ফিফা

‘এটাই শেষ বিশ্বকাপ’, স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১৪ জুলাই থেকে দুর্বল হবে বৃহস্পতি, ৬ রাশির জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের সমস্যা চিন্তায় ফেলবে, পড়ুয়াদের বিশেষ সুযোগ আসবে..

পেনাল্টি মিসের খেসারত দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, ইতিহাস গড়ল নরওয়ে

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, ক্ষুব্ধ তৃণমূলনেত্রী