একাধিক তীর্থস্থান ভ্রমণ করাবে বিশেষ ট্রেন, থাকবে হোটেলে থাকার ব্যবস্থাও

দর্শনীয় স্থান ঘুরে দেখাবে ট্রেনের দায়িত্বপ্রাপ্তরাই

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্রমণ পিপাসু ও ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করল আইআরসিটিসি। একটি ট্রেনেই ঘোরা যাবে একাধিক তীর্থস্থান। তাও খরচ কম। থাকবে খাওয়া, হোটেলে থাকার ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাও।

আগামী ২০ মে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ‘ভারত গৌরব’ (BHARAT GAURAV) ট্যুরিস্ট ট্রেন। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। তারপর সাহেবগঞ্জ, মুজফফর হয়ে প্রথমে যাবে উজ্জয়িনী। দর্শন করানো হবে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ সহ বিভিন্ন মন্দির। দেখা যাবে সিরিডি সাই ও নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ।

তীর্থযাত্রীরা থাকবেন তাই খাবার হবে সম্পূর্ণ নিরামিষ। সকাল-দুপুর-বিকেল ও রাতে থাকবে খাবারের ব্যবস্থা। সকাল ও বিকেলে থাকবে চা। পানীয় জলের ব্যবস্থাও থাকবে। থাকছে চিকিৎসা পরিষেবা। প্যারা মেডিক্যাল স্টাফরাও থাকবেন। আর অবস্থা তেমন হলে স্টেশনেও থাকবে চিকিৎসার বিশেষ ব্যবস্থা। বয়স্কদের কথা মাথায় রেখে কামরায় রাখা হচ্ছে তাঁদের সাহায্যের জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। ট্রেন দাঁড়ানোর সময়ে থাকবে হোটেলে থাকার ব্যবস্থাও। রাত্রিযাপনের ব্যবস্থা করার পাশাপাশি দর্শনীয় স্থান ঘুরে দেখাবে ট্রেনের দায়িত্বপ্রাপ্তরাই। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং।   

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের