কর্নাটক বিধানসভা ভোটে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি

তার মধ্যে ৫ কোটি কিংবা তার বেশি সম্পত্তির মালিক ৫৯২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দাক্ষিণাত্যের ভোট রাজনীতিতে অর্থশক্তির কতটা দাপট কর্নাটকের বিধানসভা ভোটের প্রার্থীদের সম্পত্তির বহরেই তা স্পষ্ট। আগামী ১০ মে নিজেদের ভাগ্য পরীক্ষায় যে ২ হাজার ৬১৫ জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন তার মধ্যে এক হাজার ৮৭ জনই কোটিপতি। তার মধ্যে ৫ কোটি কিংবা তার বেশি সম্পত্তির মালিক ৫৯২ জন।

কর্নাটক বিধানসভা ভোটের ময়দানে লড়াইতে নামা প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা খতিয়ে দেখে বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে বিধানসভা ভোটে কংগ্রেস, বিজেপি সহ জাতীয় দলগুলির হয়ে যারা লড়ছেন তাদের ৭১ শতাংশই কোটিপতি। আর রাজ্য ও স্থানীয় দলগুলির ৭৪ শতাংশ প্রার্থী কোটিপতি। বিত্তবানদের প্রার্থী করার ক্ষেত্রে রাজ্যের শাসকদলকে টেক্কা দিয়েছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলের ২২১ জনের মধ্যে ২১৫ জনই কোটিপতি। অর্থা‍ৎ ৯৭ শতাংশ প্রার্থী কোটি টাকার বেশি মালিক। সামান্য পিছিয়ে বিজেপি। পদ্ম শিবিরের ২২৪ জন প্রার্থীর মধ্যে ২১৬ জন কোটিপতি। শতাংশের হিসেবে ৯৬। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জেডিএসের ১৭০ জন প্রার্থীই কোটিপতি। প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১২ কোটি ২৬ লক্ষ টাকা।

পাশাপাশি বিধানসভা ভোটের প্রার্থীদের ৫৮১ জনের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রয়েছে। তার মধ্যে গুরুতর ধারায় মামলা রয়েছে ৪০৪ জনের বিরুদ্ধে।  তার মধ্যে কংগ্রেসের ১২২ জন, বিজেপির ৯৬ জন এবং জেডিএসের ৭০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে এডিআরের রিপোর্টে জানানো হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি